রাজ্য

“চাকরি নেই অথচ দুর্গাপূজায় ক্লাব পিছু ৭০ হাজার” বিস্ফোরক অমৃত সিনহা

এবছরও রাজ্যে একাধিক ক্লাবকে পুজোর জন্য ক্লাব পিছু ৭০ হাজার “।দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীনই বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানান, “মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, এনিয়ে রোজ মামলা আসছে, আর দুর্গাপূজায় ক্লাব পিছু ৭০ হাজার?”।

গত বছর ৬০ হাজার টাকা আর এবছর গত ২২ অগাস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ১০ হাজার বাড়িয়ে ৭০ হাজার করা হয়েছে। এছাড়াও অনেক সুযোগ সুবিধাও এবার দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, যেমন- প্রত্যকবার ক্লাবগুলিকে বিদ্যুতের বিল দুই তৃতীয়াংশ দিতে হত কিন্ত এবারে তা কমিয়ে এক চতুর্থাংশ করে দেওয়া হয়েছে। এদিন তমলুকের একটি দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানির প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা আইনজীবীর কাছে তমলুকে কতগুলি দুর্গাপুজো হয় জানতে চাইলে তমলুক পুরসভার আইনজীবী উত্তর দেন, ৪০ থেকে ৫০টা দুর্গাপূজা হয়। আর কালীপুজো ২০০ থেকে ২৫০ টা।’এরপরই উপরোক্ত বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিসর্জনের দিন নির্ধারণ করা হয়েছে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর। এ ছাড়া ২৭ অক্টোবর রাজ্য পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে।

পুজোর ক্লাবগুলিকে অনুদান দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ”আগে তো কেউ কোনোদিন কোনও ক্লাবকে সাহায্য করত না। এটা আমার মাথায় চিন্তাটা আসে। অনেকে প্রশ্ন করে কেন ইমাম, পুরোহিত-রা ভাতা পাবেন? কমিউনিটি ডেভলপমেন্টে ওঁরা কাজ করেন। কেউ কেউ এই নিয়ে কোর্ট কেসে চলে যাবে যে কেন ক্লাবগুলো টাকা পাবে? তারা উন্নয়নমূলক প্রচার করে।”এছাড়াও অনুদানের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ”শুরু করেছিলাম ২৫ হাজার টাকা দিয়ে।আমাদের কাছে টাকা নেই। সরকারের একদম টাকা নেই। যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো? ৬০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা করলাম।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.