রাজনীতিরাজ্য

মুখ্যমন্ত্রীর নির্দেশে আটকে থাকা তিনটি অ্যাম্বুলেন্স ছাড়া হল রাস্তা, অবাক প্রত্যক্ষদর্শীরা

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী পুলিস কর্তাদের বলেছিলেন, কোনও ভিভিআইপি ব্যক্তির জন্য যান চলাচল বন্ধ করবেন না। এমনকী তাঁর জন্যও একই নিয়ম মানতে বলেছিলেন। কারণ একটাই, বাংলার মানুষ যেন দুর্ভোগে না পড়েন! এবার নিজের কনভয়ের গতি কমিয়ে এবং একধারে সরে গিয়ে তিনটি অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিসি সূত্রে খবর, হ্যাংস্যাং মোড়ের কাছে মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছতেই কোনা এক্সপ্রেসওয়ে ধরে সাঁতরাগাছির দিক থেকে আসা তিনটি অ্যাম্বুলেন্স কনভয়ের পিছনে পড়ে যায়। হ্যাংস্যাং মোড়ের কাছে কনভয় কিছুটা গতি কমিয়ে অ্যাম্বুলেন্সগুলোকে যাওয়ার জায়গা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া সিটি পুলিসের এক কর্তা জানান, মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন তাঁর কনভয়ের জন্য যেন অ্যাম্বুলেন্স আটকানো না হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি অ্যাম্বুলেন্স যতক্ষণ না বেশ খানিকটা দূরে চলে যায় ততক্ষণ মুখ্যমন্ত্রী নিজের কনভয় থামিয়ে বেশ কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকেন। তারপর নবান্নের দিকে রওনা হন তিনি। তবে এই নিয়ে কাউকে কিছু বলেননি মমতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.