ক্রাইম

পুণেতে ভণ্ড ধর্মগুরু গ্রেপ্তার, ধর্ষণ-নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য

মহারাষ্ট্রের পুণেতে নিজেকে ঈশ্বরের অবতার দাবি করা স্বঘোষিত ধর্মগুরু রাধেশ্যাম মিশ্র ওরফে রাধামোহন মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এক মহিলাকে দীর্ঘদিন বন্দি রেখে ধর্ষণ, ব্ল্যাকমেল এবং অমানবিক শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণের ওয়াঘোলির উবালে নগর এলাকার ‘মডার্ন গুরুকুল’ আশ্রমে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, ২০১০ সালে আশ্রমের সংস্পর্শে আসা ওই মহিলাকে ২০১৬ সাল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। সেই ঘটনার ভিডিও রেকর্ড করে পরে ব্ল্যাকমেল করা হতো বলেও দাবি করেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগ, নির্দেশ অমান্য করলে বিদ্যুতের শক দেওয়া এবং জোর করে অপমানজনক কাজ করতে বাধ্য করা হতো।

অভিযোগের ভিত্তিতে আশ্রমে তল্লাশি চালিয়ে পুলিশ ১২টি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন, ১৯টি হার্ড ডিস্ক, প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা নগদ, বিপুল সোনার গয়না, গর্ভনিরোধক সামগ্রী এবং মাদক উদ্ধার করেছে। তদন্তকারীদের সন্দেহ, আরও বহু ব্যক্তি এই চক্রের শিকার হয়ে থাকতে পারেন। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেলিং ও নির্যাতন-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.