নিজস্ব সংবাদদাতা: শুটিং এর ব্যস্ত শিডিউলের মাঝে কিছু সময় বের করে পাহাড়ে পাড়ি দিয়েছিলেন পরিচালক বিরসা দাসগুপ্ত ও অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। দু’জনেই ঘুরতে ভীষণ ভালবাসেন।আর সময় পেলেই এই পরিচালক – অভিনেত্রী দম্পতি ঘুরতে বেড়িয়ে পড়েন বিভিন্ন জায়গায়।আর সেই ঘোরার প্রচুর ছবি ও পোস্ট করেন তাঁরা তাদের সোশ্যাল মিডিয়ায়।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ও বিরসা দাশগুপ্তর চুমু চেরা বিশ্লেষণ করছেন নেটিজেনরা।কিছুদিন আগেই পরিচালকের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মুক্তি পেয়েছে।অন্যদিকে বিদীপ্তাকে দর্শক দেখছেন কালারস্ বাংলার জনপ্রিয় ধারাবাহিক ’ফেরারী মন’ তে। এরই ফাঁকে দুজনে সময় বের করে অবসর যাপনের জন্য বেছে নিয়েছিলেন পাহাড়। আর সেখানে গিয়েই চুম্বনরত অবস্থায় ছবি পোস্ট করেছেন তাঁরা।
ছবিতে দেখা যাচ্ছে কুয়াশা ঘেরা পাহাড়ি রাস্তায় একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ডুব দিলেন বিরসা ও বিদীপ্তা। সোশ্যাল মিডিয়ায় এমনি একটি আদর মাখা ছবি পোস্ট করেছেন দু’জনে। আর ক্যাপশনে লিখেছেন ‘ও যে মানে না মানা’।তাঁদের প্রেমের এই মুহূর্ত দেখে অনেক নেটিজেন ভালোবাসা উজাড় করে দিয়ে লিখেছেন ‘বাহ্’, ‘বাতাসে প্রেম’ ইত্যাদি। আবার কেউ কেউ কটাক্ষের সুরে লিখেছেন ‘এ কি যাদবপুর নাকি?’ কেউ আবার লিখেছেন, ‘সামাজিক মাধ্যমে এসব ছবি কেউ দেয়!’ যদিও এসব কথায় কোনো কান দেননি তারকা দম্পতি। তাঁরা বরং পাহাড়কে সাক্ষী রেখে একে অপরকে বলছেন, ‘চুমুর দিব্যি, শুধু তোমাকেই চাই…’







