নিজস্ব সংবাদদাতা : আর মাত্র কয়েক দিন পরই এশিয়া কাপ। এশিয়া কাপের পরই শুরু হবে ঘরের মাঠে বিশ্বকাপের যুদ্ধ। দুটি বড়ো ইভেন্টের জন্য টিম ইন্ডিয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। টিম ইন্ডিয়ার দল গঠন নিয়ে একাধিক ক্রিকেটার একাধিক মন্তব্য করেন। কিন্তু সবার মধ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী মনে করেন এটাই সেরা দল। তার সঙ্গে দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও দলের অধিনায়ক রোহিত শর্মাকে মহারাজের পরামর্শ, ভারতের দল যথেষ্ট ভাল। শুধু নিজের যোগ্যতা অনুসারে খেলতে হবে ভারতীয় দলকে। সৌরভ গাঙ্গুলী একটি অনুষ্ঠানে বলেন আমাদের পেস বোলিং আচ্ছা আচ্ছা খেলোয়াড়দের শিবিরে পাঠানোর ক্ষমতা রাখেন। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দুল ঠাকুর। সবচেয়ে ভালো পেস বোলিং লাইনআপ। দাদার মতে এশিয়া কাপে ইন্ডিয়ার দল গঠন খুবই ভালো। শুধু নিজের যোগ্যতা ও শক্তি অনুসারে মাঠে পারফর্ম করতে হবে। তাহলে আমরা এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের স্বাদ পাব।
এদিকে বিশ্বকাপে ভারতীয় দলের চার নম্বরে কে ব্যাট করতে নামবে? তা নিয়ে তোলপাড় ক্রিকেট মহল। (BCCI) প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী মনে করেন চার নম্বর পজিশন নিয়ে এত আলোচনার কিছুই নেই কারন এটা একটা ব্যাটিং পজিশন ছাড়া কিছুই নয়।







