রাজ্যের বুকে একের পর এক ঘটে চলেছে নারী নির্যাতনের মতো ঘটনা। সম্প্রতি কিছুদিন আগে চোপড়ার এক তরুণীকে ধর্ষণ করা হয়। এই ঘটনা নিয়ে শোরগোল পরে গিয়েছে চারিদিকে। এবার স্বয়ং রাজ্যপাল দেখা করলেন নির্যাতিতা তরুনীর সঙ্গে।
পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের ঘটনায় বারংবার উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এবার ফের চোপড়া ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই ঘটনা নিয়ে রাজনীতি করেছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার নির্যাতিতা মহিলার পাশে দাঁড়াতে এগিয়ে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
এদিন চোপড়ায় গিয়ে ওই নির্যাতিতা মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন খোদ রাজ্যপাল। এরপর মুখ খুললেন নির্যাতিতা। তার স্পষ্ট দাবি তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের ওপর কোনো রকম ভরসা করতে পারছে না। তবে ওই তরুণী ও তার পরিবার রাজ্যপালের কথায় আশ্বস্ত হয়েছে বলে জানিয়েছে।







