Uncategorizedরাজ্য

যাদবপুরকাণ্ডে র‌্যাগিংয়ের “প্রমাণ” পেল রাজ্য মানবাধিকার কমিশন ! বুধবার জাতীয় কমিশনে রিপোর্ট

নিজস্ব সংবাদদাতা: ৯ই আগস্ট ঘটে যাওয়া যাদবপুর কাণ্ডে পাওয়া তথ্য থেকে তদন্তকারীরা প্রমাণ করেন যে সেদিন রাতে মেন হোস্টেলে র‌্যাগিং করা হয়েছিল।রাজ্য মানবাধিকার কমিশন সূত্রে খবর, তদন্তকারী দল সেদিনের রিপোর্ট ও সাক্ষীদের বয়ান খতিয়ে দেখে,তার প্রমাণ পেয়েছেন। গতকাল রাজ্য মানবাধিকার কমিশনকে যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছিল। ৩০টির বেশি ফাইল কমিশনকে পাঠান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। তারপর থেকেই ,কমিশন নিজস্ব তদন্তকারীর সাহায্যে রিপোর্ট এবং সাক্ষীর বয়ান খতিয়ে দেখেন। সূত্রে খবর, ২৪ ঘন্টার মধ্যেই তারা কমিশনের কাছে রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টেই নাকি প্রমাণ পাওয়া যায় র‌্যাগিংয়ের। কমিশন সূত্রে খবর,তদন্তকারীরা বিভিন্ন বয়ানেই র‌্যাগিংয়ের প্রমাণ পেয়েছেন, এমনটাই জানান।

কমিশন সূত্র মারফত এই খবর পাওয়া মাত্রই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরে বলেন যে এমন কোনো ব্যাপার তাকে জানানো হয়নি।রেজিস্ট্রিার বলেন, ‘‘যে রিপোর্ট চাওয়া হয়েছিল, তার পুরোটাই আমরা জমা দিয়ে দিয়েছি। কমিশন আমাদের র‌্যাগিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে বলে কিছু জানায়নি।’’তিনি আরো জানান যে বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু রহস্য নিয়ে মানবাধিকার কমিশন রিপোর্ট চেয়েছেন। তিনি বুধবারেই সেই রিপোর্ট পাঠাবেন।

ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে দুটো রিপোর্ট তলব করেন কমিশন বা ইউজিসি। ইউজিসির চেয়ারম্যান এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া দুটো রিপোর্ট এ তারা মোটেও সন্তুষ্ট নন। যার ফলে আবারও রিপোর্ট পাঠানোর কথা বলতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। বুধবার রেজিস্ট্রার স্নেহমঞ্জু এইবিষয়ে অবশ্য জানিয়েছেন যে তার কাছে ইউজিসির তরফ থেকে এমন কোনো রিপোর্ট এখনও আসে নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.