দেশ

বিক্রমের সফল অবতরন পাক সংবাদমাধ্যমে দেখানোর দাবি ইমরান ঘনিষ্ঠ মন্ত্রীর !

নিজস্ব সংবাদদাতা : হাতে মাত্র আর কয়েক মুহূর্ত। তারপরই ভারত তথা গোটা বিশ্বে রচিত হবে নতুন ইতিহাস। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কেউই এমন অভিযান চালায়নি। সম্প্রতি এই অভিযানে রাশিয়া অংশ নিলেও ব্যর্থ হয়। ফলে বিক্রমের পথ থেকে সরে যায় বাঁধা। একাই সুদীর্ঘ পথ অতিক্রম করতে থাকে বিক্রম। আজ সন্ধ্যেয় চাঁদের ওই অংশের পরিবেশ ঠিকঠাক মনে করলে তবেই চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে সফট ল্যান্ডিং করবে বলে আশা করছে ইসরো আধিকারিকের দল। নয়তো আগামী ২৭ আগস্ট যেখানে আজ ল্যান্ডিং- এর কথা ছিল তার থেকে ৪০০ কিমি দূরে সরে গিয়ে সফট ল্যান্ডিং করবে বলে জানা গিয়েছে সূত্রের তরফে।

আশা করা যাচ্ছে আজ সন্ধ্যে ৬ টা বেজে ৪ মিনিটে অবতরন করবে চন্দ্রযান ৩- এর ল্যান্ডার বিক্রম । এর ঠিক কিছু মিনিট আগেই শুরু হয়ে যাবে অবতরন প্রক্রিয়া। সেই মুহূর্তের জন্য অধীর অপেক্ষায় রয়েছে ভারতীয়রা।

এই পরিস্থিতিতে প্রাক্তন পাক সরকার ফাওয়াদ চৌধুরী এই মুহূর্তকে ‘ ঐতিহাসিক ‘ বলেন উল্লেখ করেছেন। তিনি ইমরানের মন্ত্রিসভার সদস্য ছিলেন। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন পাক সংবাদ চ্যানেলগুলি যেন চন্দ্রযান ৩-এর চাঁদে অবতরণের মুহূর্তটি সম্প্রচার করে।

ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে তিনি টুইট করেন, ‘ চাঁদের দক্ষিণ মেরুতে একবারেই ল্যান্ডার বিক্রমের সফল ভাবে অবতরন বিশ্বের দরবারে নতুন ইতিহাস তৈরী করবে। আমাদের দেশের সংবাদমাধ্যমের উচিত সন্ধ্যে সোয়া ৬টা থেকে চন্দ্রযানের ল্যান্ডিংয়ের সম্প্রচার করা।’ পাশাপাশি এও জানা যাচ্ছে, আজ সকাল থেকেই চন্দ্রযান ৩- এর সফল অবতরণের জন্য বিরামহীন যজ্ঞ চালিয়ে যাচ্ছে পুরোহিতেরা। শুধু ভারতবাসী না প্রবল অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.