বিদেশ

মার্কিন মুলুকে ফের সরকারি অচলাবস্থা! হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ‘শাটডাউন’

সোমবার থেকেই জল্পনা চলছিল। অবশেষে মঙ্গলবার রাত বারোটা পেরিয়ে, অর্থাৎ ক্যালেন্ডারে অক্টোবরের প্রথম দিন শুরু হতেই, হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল — মার্কিন মুলুকে শুরু হয়েছে সরকারি শাটডাউন।

কেন এই শাটডাউন?
এককথায়, অর্থাভাবই মূল কারণ।
মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন অর্থবর্ষ শুরু হয় ১ অক্টোবর থেকে। সরকার চালানো ও বিভিন্ন দপ্তর সক্রিয় রাখার জন্য কংগ্রেসকে অর্থ বরাদ্দের অনুমোদন দিতে হয়। বিল পাশ করানোর জন্য সেনেটে কমপক্ষে ৬০ জন সদস্যের সমর্থন প্রয়োজন। রিপাবলিকানদের সংখ্যা ৫৩। তাই কমপক্ষে ৭ জন ডেমোক্র্যাট সদস্যের সমর্থন অপরিহার্য ছিল। কিন্তু সমঝোতায় পৌঁছনো যায়নি। ফলে ব্যয় বরাদ্দ আটকে গিয়েছে। আর এই অচলাবস্থার জেরেই শুরু হয়েছে শাটডাউন।

কী প্রভাব পড়বে?
সরকারি দপ্তরগুলির অধিকাংশ কার্যক্রম বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রায় ২৭১,০০০ কর্মচারীর মধ্যে ১৪,০০০ জনকে ছুটিতে পাঠানো হতে পারে।

নিরাপত্তা পরিষেবা, যাত্রী ও পণ্য প্রক্রিয়াকরণ, অভিবাসন সংক্রান্ত প্রয়োগ অব্যাহত থাকবে।

স্বাস্থ্যে তেমন প্রভাব পড়বে না, কারণ আগামী ত্রৈমাসিক পর্যন্ত মেডিকেডের জন্য ফান্ড মজুত রয়েছে।

তবে শিক্ষা, খাদ্য ও অন্যান্য পরিষেবা খাতে প্রভাব পড়তে পারে।

বেতন পাবেন না কর্মীরা
শাটডাউনের সময়কালে অধিকাংশ কর্মচারী বেতন থেকে বঞ্চিত হবেন। যারা কাজ করবেন, তাঁরাও সঙ্গে সঙ্গে বেতন পাবেন না। শাটডাউন উঠে গেলে তবেই অর্থ মিটতে পারে।

রাজনৈতিক টানাপোড়েন
এই পরিস্থিতির জন্য ট্রাম্প প্রশাসন দায়ী করেছে ডেমোক্র্যাটদের। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, প্রশাসনের অদক্ষতার কারণেই অর্থবরাদ্দ আটকে গেছে।
উল্লেখযোগ্যভাবে, এর আগে ২০১৮-১৯ সালে টানা ৩৫ দিন শাটডাউন হয়েছিল ট্রাম্প প্রশাসনের আমলেই—যা মার্কিন ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা হিসেবে এখনও রেকর্ড। এবার ফের তাঁর সময়েই পুনরাবৃত্তি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই শাটডাউন যদি দীর্ঘায়িত হয়, তবে তা শুধু সরকারি পরিষেবা নয়, বরং আমেরিকার বৃহত্তর অর্থনীতিতেও বড়সড় প্রভাব ফেলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.