বিনোদন

এবার উন্মুক্ত পোশাক নিয়ে মুখ খুললেন আমিশা !

নিজস্ব সংবাদদাতা: “আমি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা মোটেই পছন্দ করি না” .. হ্যাঁ ঠিক এমনটাই মন্তব্য করলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। তার এই কথায় সমালোচকদের মধ্যে চর্চা তুঙ্গে। হালেই তার এবং সানি দেওল অভিনীত ‘ গদার-২ ‘ ছবিটি দর্শকদের মন কেড়েছে। সিনেমায় ছেলের চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। ‘ Genius ‘ সিনেমার এই নায়ককে টানা দীর্ঘ সময়ের পর আবার পর্দায় দেখা গেল মূল চরিত্রে। ৯০ এর চবি ‘ গদার’ এর মতো সম্প্রতি মুক্তি পাওয়া ‘ গদার ২ ‘ বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পায়।

হালেই এক সাংবাদিক সম্মেলনে তার অপছন্দের কথা বললেন অভিনেত্রী। তিনি বলেন,’ পর্দায় কোনরকম যৌন উত্তেজনা মূলক বা অস্বস্তিকর দৃশ্য করতে আমার মোটেই ভালো লাগে না। এমন দৃশ্য যা পরিবারের সঙ্গে বসে দেখার সময় লজ্জায় মাথা নামিয়ে নিতে হয় সেই সব দৃশ্যে অভিনয় করতে আমি মোটেই প্রস্তুত নই।’ ঠিক এমন কারণেই বলিউডের ‘ ভাইজান ‘ সালমান খান পর্দায় কখনোই চুম্বন দৃশ্য শুট করতে রাজি হন না। অভিনেত্রী এইদিন বলেন তিনি এমন পোশাক পরতেও রাজি নন যাতে তাকে উন্মুক্ত লাগে। এমন ধরনের পোশাক পরিধানে তিনি অস্বস্তি বোধ করেন।

দীর্ঘ সময় ধরেই ফ্রেম থেকে দূরে ছিলেন আমিশা। অনেকেই মনে করেছিল তার কেরিয়ার হয়তো এখানেই শেষ। তিনি হয়তো অভিনয় ছেড়ে দিলেন। নেটিজেন দের সমস্ত ভাবনা চিন্তা দূর করে ফের বলিউডে পা রাখলেন এই সফল অভিনেত্রী। ‘ গদার ২’ প্রমাণ করে দিল বিরতি নিলেও অভিনয় জগতে আমিশার দৌরাত্ম্য এখনও কমেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.