তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত দিনহাটা । বিজেপি মন্ডল সভাপতি বাড়ি ভাঙচুর পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । আহত গুরুতর দুই তৃণমূল কংগ্রেস কর্মী বর্তমান দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর দিনহাটা নিগমনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পথসভা ছিল । অন্যদিকে আমবাড়ী এলাকায় বিজেপির কর্মীসভা অনুষ্ঠিত হয় । তৃণমূলের অভিযোগ নিগম নগর পথসভা থেকে ফেরার পথে তাদের কর্মীদের উপর হামলা চালায় বিজেপি । ঘটনায় নুর ইসলাম মিয়া ও ময়নাল শেখ নামে দুই তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতর আহত হয় । যাদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আহত গুরুতর হওয়ায় তাদের কোচবিহারে রেফার করা হয়। পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল পথেরসভার পর হঠাৎ একদল দুষ্কৃতী নিয়ে বিজেপি 23 নম্বর মণ্ডলের সভাপতি বিদ্যুৎ কুমার সরকারের বাড়িতে চড়াও হয় ও তার বাড়ি ভাঙচুর চালায় । অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত ফের দিনহাটা ।
Read Next
November 16, 2026
“গরিব ও দলিতদের শত্রু অখিলেশ!” সপা-র ‘পিডিএ’ কৌশল ভেস্তে দিতে আসরে নামল বিজেপি
November 16, 2026
রাজনীতির আড়ালে থেকেই জীবনের নতুন ইনিংস শুরু দেবাংশুর, বাগদান সারলেন তৃণমূল যুব নেতা
November 16, 2026
জাহাঙ্গির খানের বাড়ি ভাঙায় ফের স্থগিতাদেশ, ১ ডিসেম্বর পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
November 16, 2026
বিজেপির অন্দরেই সংঘাতের অভিযোগ! ‘যারা মার খাচ্ছে, তারাও বিজেপি, যারা মারছে তারাও’, বিস্ফোরক শান্তনু ঠাকুর
November 16, 2026
মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ! শুভেন্দুর নির্দেশে গ্রেপ্তার বিজেপি নেতা
November 16, 2026
ভিত্তিহীন বয়ানে বিদেশি নেতার সায়! ‘ভারত সামিট’ ঘিরে কংগ্রেসকে তীব্র আক্রমণ বিজেপির
Related Articles
Check Also
Close
-
প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আসন এক মঞ্চে?December 14, 2023







