দেশ

থেমে নেই ইসরোর গবেষণা ; চাঁদের পর এবার পা বাড়াবে সূর্যের দিকে !

নিজস্ব সংবাদদাতা : দু’দিন আগেই ইসরোর মুকুটে এক নতুন পালকের আগমন ঘটেছে। কিন্তু সেখানেই শেষ নয় ইসরোর অভিযান। চাঁদের বুকে সফল ভাবে নামার পর, এবার ইসরোর প্রধান লক্ষ্য হলো সূর্য।চন্দ্র অভিযানে জয়ের পরেই, সৌর মিশন নিয়ে বড় সড় ঘোষণা করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

ভারতের ইতিহাসে চাঁদের অবতরণ নিয়ে এক নতুন অধ্যায় শেষ হবার একদিন পরেই,ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে ঘোষণা করা হয় আদিত্য-এল১ মিশন শুরুর দিন নিয়ে।

কবে উৎক্ষেপণ করা হবে আদিত্য-এল১ তা নিয়ে বিস্তারিত পড়ুন

সূত্রে খবর,২রা সেপ্টেম্বর ২০২৩-এ ইসরোর তরফ থেকে আদিত্য-এল১ মিশন চালু করা হবে। এই মিশনের প্রধান লক্ষ্য হলো সূর্য অধ্যয়ই।

বৃহস্পতিবার ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই আদিত্য-এল১ মিশনের দিন ঘোষণা করেছেন। তিনি আরো জানান যে সূর্য অভিযানের আদিত্য-এল১ মিশন তৈরি পর্ব শুরু হয়ে গিয়েছে। মিশন শুরু আর কিছু সময়ের অপেক্ষা।

আদিত্য-এল১ মহাকাশযানটি ইসরোর পিএসএলভি রকেটের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উত্‍ক্ষেপণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.