বাংলাদেশের ময়মনসিংহ শহরে একটি পুরনো বাড়ি ভাঙা নিয়ে শুরু হওয়া বিতর্কের ঝড় ওঠে। এবার সেই বিতর্কের সাফাই দিতে ময়দানে নামলো জেলা প্রশাসন। প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে নিয়ে জোর জল্পনায় উত্তাল পদ্মপার। সেই আঁচ এসে পরেছে ভারতের মাটিতে।
ডেপুটি কমিশনার মুফিদুল আলম ময়মনসিংহের ভিটে ভেঙে ফেলার বিতর্কে সাফাই দিতে ময়দানে নেমেছেন। তার দাবি সমস্ত নথি খতিয়ে দেখা হয়েছে। এমনকি বাড়িটি আসলে হরিকিশোর রায় রোডে অবস্থিত, যার নাম উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর এক পূর্বপুরুষের নামে রয়েছে। তবে ওই বাড়ির মালিকানা ছিল না রায় পরিবারের বলে দাবি করেন ডেপুটি কমিশনার।
১৯৮৯ সাল থেকে বাংলাদেশ শিশু অ্যাকাডেমির কাজে ব্যবহৃত হয়ে আসা এই বাড়িটি ঝুঁকিপূর্ণ বলে ২০০৭ সালেই চিহ্নিত হয়। সম্প্রতি সেটি ভাঙার কাজ শুরু করে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। এরকম সময় প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন ইউটিউব দেখে প্রাথমিকভাবে অনুমান করেছেন, সেই বাড়িটি সত্যজিৎ রায়ের বাড়ি। যেখান থেকে সূত্রপাত ঘটে এই বিতর্কের। সম্প্রতি এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা অমিত মালব্য সরব হয়েছেন। দিল্লির তরফে ঢাকা প্রশাসনকে ভাঙার কাজ বন্ধ করার অনুরোধ করা হয়েছে।
এরপর ময়মনসিংহ প্রশাসনের তরফ থেকে জানানো হয়, বাড়িটি রনদাপ্রসাদ সাহার, যে একজন দানবীর হিসেবে পরিচিত। এমনকি গবেষণাতে পাওয়া তথ্য অনুযায়ী সেই বিষয়টা আরো স্পষ্ট হয়েছে। বিশিষ্টজনেরা মতে, সত্যজিতের পূর্বপুরুষের বাড়ি ওই এলাকায় ছিল ঠিকই, তবে তা আগেই বহুতলে রূপান্তরিত হয়েছে। তাই তারা বিভ্রান্ত ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে। তবে যে কোনো মূল্যে এই বাড়ি ভাঙার বিষয় নিয়ে সমর্থন জানাচ্ছে না ভারত সরকার।







