দেশ

ব্রিকস সম্মেলন থেকে ফিরেই চাঁদের অবতরণ জায়গার নামকরণ করলেন প্রধানমন্ত্রী !

নিজস্ব সংবাদদাতা : চন্দ্রযান ৩ সফল ভাবে চাঁদের যেই জায়গাতে অবতরণ করেছিল তার নাম দেওয়া হয়েছে ‘ শিবশক্তি ‘। ২৩ শে আগস্ট যখন বিক্রম চাঁদে ল্যান্ড করেছিল,সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ছিলেন না। তিনি দক্ষিণ আফ্রিকার একটি সম্মেলনে গিয়েছিলেন। সঠিক সময়ে ভার্চুয়াল ভাবে যুক্ত হয়েছিল দেশের আনন্দের মুহূর্তের সঙ্গে। তারপরেই ফিরে তিনি ইসরোতে যান। আর সেখানে গিয়েই নামকরণ করেন। পাশাপাশি চন্দ্রযান ২ যেখানে গিয়ে ভেঙে পড়েছিল তার নাম দিয়েছে ‘ তেরঙা ‘ । এছাড়া ইসরোর সাফল্যকে কেন্দ্র করে ২৩শে আগস্ট দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসাবেও ঘোষণা করেন মোদী। এই দিন ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেন ” ইসরোর বিজ্ঞানীদের ধৈর্য্য, পরিশ্রম দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা সাধারণ নয়। ভারতীয় বিজ্ঞানের অগ্রগতির শঙ্খনাদ শোনা যাচ্ছে “।

চন্দ্রযান ৩ এর অভিযানের সাফল্যের ব্যাপারে বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখে জল নিয়ে মোদী বলেন, ‘‘ভারত চাঁদে পৌঁছে গিয়েছে। ইসরো আমাদের দেশকে গর্বিত করেছে। আমরা চাঁদের যে জায়গায় পৌঁছেছি, সেখানে আগে কেউ পৌঁছয়নি। সারা বিশ্ব ভারতীয় প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রশংসা করছে। আমি ইসরোর সব বিজ্ঞানী, কৌশলী এবং চন্দ্রযান-৩-এর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি।’’

সফর শেষ করেই শনিবার সকালেই নরেন্দ্র মোদী সোজা চলে যান বেঙ্গালুরুতে, ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য। শনিবার সকালে বিমানবন্দর থেকেই ভাষণ দেন প্রধানমন্ত্রী সমর্থকদের উদ্দেশ্যে। বিজ্ঞানীদের সঙ্গে দেখা করবেন বলে রওনা হন। বেঙ্গালুরু বিমানবন্দরের থেকে ইসরোর বিজ্ঞানীদের ও বিজ্ঞান সম্পর্কে প্রশংসা করেন।

বেঙ্গালুরুতে অবতরণের পর একটি সামাজিক মাধ্যমে (ট্যুইটার)প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন “বেঙ্গালুরুতে অবতরণ করেছি। আমি ইসরো সেই সব বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি যাঁরা চন্দ্রযান-৩ অভিযানকে সফল করে ভারতকে গর্বিত করেছেন।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.