বাংলাদেশ রাজ্য রাজনীতি উত্তাল পরিস্থিতি তে রয়েছে। বাংলাদেশের কিছু প্রাক্তন সেনারা সংবাদমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী ৪ দিনের মধ্যে তারা কলকাতা দখল চায়। আবার কেউ বলছে বাংলা, বিহার, ওড়িশা ফেরৎ চাই। তাদের এই বক্তব্য রীতি মতো কৌতুক করছে ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা।
সম্প্রতি আমাদের প্রতিনিধি কে দেওয়া সাক্ষাৎকারের বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ” বাংলাদেশে কোনো ফৌজি আছে নাকি যে তারা যুদ্ধ করবে, তারা কোনোদিন যুদ্ধই করল না, যাদের কে আমরা খান সেনার হাত থেকে বাঁচিয়েছি। কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত। তাদের তো আমাদের সিভিক পুলিশ ই পিটিয়ে ঠান্ডা করে দেবে। কাল কি খাবে ঠিক নেই ভারতের সঙ্গে যুদ্ধ করছে “।
তিনি আরও বলেন, ভারত সরকারের প্রতিনিধি যাচ্ছে বাংলাদেশের সাথে বৈঠকে। আমাদের প্রতিনিধির প্রশ্ন তিনি জানান ইউনুস কে শান্তির নোবেল দেওয়া উচিত হয়নি কারণ উনি চোর চুরি করে জেল ও খেটেছেন।







