দেশ

ম্যানেজারের যুক্তিহীন অনুরোধে যোগ্য জবাব কর্মীর… হাসির ফোয়ারা ছুটলো নেট দুনিয়ায়

প্রবল বৃষ্টির কারণে ম্যানেজারের কাছে ওয়ার্ক ফর্ম হোম-এর আর্জি এক জানান জুনিয়র কর্মী। উত্তরে ম্যানেজার তাকে বলেন,”যেভাবেই হোক অফিস আসতে হবে। দরকার হলে ক্যাব বুক করে বেশি ভাড়া দিয়ে এসো।” পাল্টা জবাবে কর্মী যা বললেন তা শুনে ম্যানেজার বাক্যহারা হলেন। কর্মী জানান,”আমি হিসেব করে দেখেছি, আজকের যাতায়াতে যা ভাড়া লাগবে সেটা আমার এক দিনের বেতনের চেয়েও বেশি, কাজেই আমি আসছি না।” এহেন উত্তরে হাসিতে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে দিল্লির এনসিআর অঞ্চলে। এক রেডিট ব্যবহারকারী ঘটনাটি সমাজমাধ্যমে প্রকাশ্যে এনেছেন। তিনি আরও বলেন যে শেষে ম্যানেজারও হাল ছেড়ে দিয়ে লেখেন, তোমায় আজ আসতে হবে না। আগামীকাল মিটিং আছে, তখন এসো। প্রচুর লাইক ও কমেন্টে সেই পোস্ট এখন ভাইরাল। এক ব্যক্তি কমেন্টে লেখেন,”আমি নিজেও ম্যানেজার, কিন্তু এই ছেলেটার উত্তর শুনে আমি ওর ফ্যান হয়ে গেছি। প্রত্যাশা দু’পক্ষ থেকেই স্পষ্ট হওয়া দরকার।” আরও একজন লেখেন,”উনি যা বলেছেন, একদমই ভুল বলেননি। পুরোপুরি সমর্থন করি।” অন্য একজন নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে লেখেন,”আমি যখন সিক লিভে ছিলাম, আমার ম্যানেজার জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি আজ অসুস্থ কেন?’ আমি চুপ করে ছিলাম, কিছু বলিনি। অন্তত ও জবাব দিয়েছে।” যখন একদিনের ভাড়া একদিনের বেতনের থেকেও বেশি হয়ে যায় তখন ঘরে থাকাই শ্রেষ্ঠ, এমনটাই মত সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.