রাজ্য

রেশন দুর্নীতি মামলায় ইডির হাজিরা এড়ালেন ঋতুপর্ণা

‘কলকাতার বাইরে থাকায় আজ যাওয়া সম্ভব নয়’, ইডিকে ইমেল-এ জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সূত্রের খবর, ৬ তারিখের পর ডাকলে যেতে পারবেন, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে আজ বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রের খবর, ৬ জুনের পরবর্তীতে যেকোনও দিন তিনি ইডি অফিসে আসতে পারবেন বলে আইনজীবীর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন ঋতুপর্ণা। তবে এই বিষয়ে আপাতত অভিনেত্রীর প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল ঋতুপর্ণার৷ ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি। সেই সময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.