জেলা

শিলিগুড়ি ব্রাইট একাডেমীর কচি কাচাদের সাথে অগ্রিম রাখি বন্ধন উৎসব উদযাপন করলেন মেয়র !

নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি ব্রাইট একাডেমীর কচি কাচাদের সাথে অগ্রিম রাখি বন্ধন উৎসব উদযাপন করলেন মেয়র গৌতম দেব।আজ সকালে নিজেই সময় বের করে ব্রাইট একাডেমিতে নিজে গিয়ে ছোট ছোট ছাত্রীদের হাত থেকে রাখি পড়লেন মেয়র গৌতম দেব।প্রত্যেকের হাতে উপহার হিসাবে অগ্রিম চকলেট উপহার দিলেন মেয়র। তিনি জানালেন রাখি একটা আলাদা উৎসব। ভাই বোনের সম্পর্কের এই অসাধারন বন্ধন যুগ যুগ ধরে চলে আসছে। আমার নিজের একটা আলাদা অনুভূতি আছে রাখি নিয়ে। আর এই বছরে রাখি বন্ধন উৎসবকে একটা আলাদা জায়গাতে নিয়ে যাবার ইচ্ছা থাকল আমার। আমি চাই প্রত্যেক ভাই বোনের মধ্যে যে সম্পর্ক আছে সেটা অটুট থাকুক। প্রত্যেক ভাই বোনকে আমার তরফ থেকে রাখির অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা থাকল। সবাই সুস্থ এবং ভালো থেকে এই উৎসবে মেতে উঠুন আমার শুভেচ্ছা সবার সাথে থাকল। মেয়র এদিন বাচ্চাদের সাথে এক ঘন্টার উপরে সময় কাটান। প্রত্যেককে ঠিকমতো পড়াশোনা করতে বলেন। পরে তিনি জানান ওদের সাথে থাকতে থাকতে কিছুক্ষনের জন্য ওদের মতন হয়ে গিয়েছিলাম। ভালই হল একটা আলাদা অনুভূতি তৈরী হল আমার মধ্যে। সবাই ভালো থাকুক এবং ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভগবানের কাছে কামনা করছি বলে জানালেন মেয়র গৌতম দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.