নিজস্ব সংবাদদাতা : বর্তমানে দেব অভিজিৎ সেনের পরিচালিত প্রধান সিনেমাতে অভিনয় করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এরই মাঝে টালিপাড়াতে শোনা যাচ্ছে কানা ফুসো। দেব নাকি আবারও রাজি হয়েছে এসভিএফ-এর ছবি করতে। দু বছর আগেই ” নামে একটি সিনেমা দেব করেন। তারপরে সেই একই সংস্থার সঙ্গে ‘রঘু ডাকাত’ নামে একটি সিনেমার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু বর্তমানে সেই সিনেমার কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে কি দেব আর কোনো নতুন সিনেমাতে নাম লিখিয়েছে নাকি পুরনো সিনেমার মধ্যেই রয়েছে ?
এস বি এফ এর সঙ্গে তৈরি করা সিনেমার মধ্যে সবথেকে বড় প্রাপ্তি হল ‘ চাঁদের পাহাড় ‘। ২০১৩ সালে এই সিনেমাটি মুক্তি লাভ করেছিল। আবার চার বছর পর সেই একই সিকুয়েন্সে আসে ‘আমাজন অভিযান’ । সূত্রে খবর, সেই সংস্থার সাথে আবার তৃতীয় পর্বে একই সিকোয়েন্সির সিনেমা হয়তো পরিকল্পনা করে ফেলেছেন। শংকর চরিত্রের জন্য আরো একবার দেবকেই নির্বাচন করা হয়েছে। এ বিষয়ে অভিনেতা প্রাথমিক সম্মতি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত অভিনেতা এবং প্রযোজক দুইজনই এই বিষয়ে কোনো কথা বলেননি।
চাঁদের পাহাড়ে শংকর গিয়েছিল আফ্রিকায়। অন্যদিকে আমাজন অভিযানে শংকর পা রেখেছিল ব্রাজিলে। এবার প্রশ্ন তৃতীয় পর্যায় সম্পর্কে কোথায় পাঠানো হবে ? সূত্রে খবর হয়তো সাইবেরিয়াতে পাঠানো হবে। যদিও তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
চলতি মাসেই দেবের অভিনীত ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মুক্তি পেয়েছে। যা নিয়ে দর্শক মহলে জমজমাট অবস্থার তৈরি হয়েছে। তবে সবার ফোনেই একটাই প্রশ্ন আবারো কি এসভিএফ-এর সঙ্গে ফের জুটি বাঁধতে রাজি হয়েছেন দেব ? তবে এই বিষয়ে মানতে নারাজ সবাই। এই মুহূর্তে এসভিএফ ‘দশম অবতার’ এবং ‘কাবুলিওয়ালা’ ছবি দুটি নিয়ে ব্যস্ত। কিন্তু শংকর কি আবার বড় পর্দায় আসবে তা জানা যাবে ২০২৪ সালে !







