বিনোদন

শ্রাবন্তীর তরফ থেকে জিতুর বিশেষ দিনের শুভেচ্ছা ; পাল্টা উত্তরে কি এমন বললো জিতু ?

নিজস্ব সংবাদদাতা : বিগত চার বছরের সম্পর্কে এবার ভাঙ্গন ধরে গিয়েছে। নবনীতা-জিতুর বিবাহ বিচ্ছেদের মামলা আদালতে চলছে। বিগত চার মাস ধরে জিতু ও নবনীতা আলাদা রয়েছে। কিন্তু এরমধ্যে এক নতুন চমক হয় গেছে। জিতুর বিশেষ দিন অর্থাৎ জন্মদিনে নবনীতা তরফ থেকে কোনরকম শুভেচ্ছা আসেনি। কিন্তু ঐদিন শ্রাবন্তী তরফ থেকে একটি বিশাল বড় শুভেচ্ছা এসেছে জিতুর।বেশ গুছিয়ে তাকে ধন্যবাদ জানায় জিতু। তা নিয়েই শুরু হয়ে নতুন করে জল – ঘোলা ।

নিজেদের একটি ছবির মধ্যে জিতুকে ট্যাগ করে বার্থডে টিউন লাগিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায় শ্রাবন্তী। সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন অভিনেতা। জিতু ধন্যবাদ জানিয়ে হাসি মুখের ভালবাসার ইমোজি শেয়ার করেছেন। সেই পোস্ট সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হতে থাকে।

এদিকে অনেকেই জিতু নবনীতার বিচ্ছেদের কারণ হিসেবে শ্রাবন্তীকেই বলছে। কিছুদিন আগেই বাবুসোনা ছবির শুটিং করতে লন্ডন গিয়েছিলেন জিতু শ্রাবন্তী। সেখানে গিয়ে শ্রাবন্তীর সঙ্গে তার রিলস সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল দর্শকদের। অনেকেই মনে করছেন শ্রাবন্তীর জন্যই বাচ্চা বউকে ভুলে গিয়েছেন জিতু।

যদিও নবনীতা facebook লাইভে এসে এই বিষয়ে স্পষ্ট করে যে, তাদের বিবাহ বিচ্ছেদের কারণ তৃতীয় ব্যক্তির আগমন নয়। সে জানান যে তাদের ডিভোর্সের ব্যাপারটা সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্ত। তিনি আরো জানান যেশ্রাবন্তীর সঙ্গে তার সুম্পর্ক রয়েছে। লন্ডনে শ্যুটিংয়ের সময় যখন নবনীতা গিয়েছিলেন, তখন তাঁরা একসঙ্গে বসে চিপস খেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.