জেলারাজনীতি

বিজেপীর বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের নারী কল্যান এবং সাস্থ্য মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য

আজ শিলিগুড়ির হাসমি চকে তৃণমূল মহিলা কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হল। এই সভাতে প্রধান বক্তা ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

পশ্চিমবঙ্গের নারী কল্যান এবং সাস্থ্য মন্ত্রী। আজ সভার শুরুতেই বিজেপীর বিরুদ্ধে তোপ দেগে চন্দ্রীমা ভট্টাচার্য জানান মানুষের প্রচণ্ড খারাপ অবস্থা। দৈনন্দিন জিনিসের দাম বেড়েই চলেছে দিনের পর দিন। অথচ কোন হুশ নেই সরকারের।একের পর এক দেশের ঐতিহ্য বিক্রি করে মন্ত্রী কিনছেন বিজেপীর নেতৃত্ব।আর একের পর এক রাজ্য দখল করে যাচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুহাত দিয়ে আগলে রেখে দিয়েছেন সোনার বাংলাকে। একের পর এক প্রকল্প চালু করে গরীব মানুষের পাশে দাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। উনি জানেন মানুষের আজ প্রচণ্ডভাবে খারাপ অবস্থা,এই অসহায় মানুষগুলোকে যদি একটু সাহায্য করা না হয় তবে ওদের প্রচণ্ড বিপদ হবে। মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী।উনি সব ধরনের মানুষের কথা চিন্তা করেন তাই তো উন্নয়নের সমস্ত ঝাপি শুধুমাত্র উনি বাংলার মানুষের কাছে খুলে দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর লক্ষীর ভান্ডার আজ বিদেশেও শুনাম করেছে। সবাই জানিয়েছেন আমাদের অনেক সুরাহা হল।আজ বিজেপী বাংলাকে ভাগ করে দিতে চাইছে। কিন্তুু তৃণমূল কংগ্রেস তা হতে দেবে না।তাই বিজেপী মানুষের মনকে বিশাক্ত করে দিয়ে শুরু করেছে মানুষকে বিভক্ত করবার কাজ। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান মানুষের মনকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বিজেপী দেশকে বিক্রি করবার নেশায় মেতেছে। তবে বাংলাতে মুখ্যমন্ত্রী থাকতে কিছুতেই বাংলাকে ভাগ করা যাবে না। পাপিয়া ঘোষ আরো জানান মুখ্যমন্ত্রী নিজে দাড়িয়ে থেকে বাংলাকে রক্ষা করবেন। তাই বাংলার মানুষের দুশ্চিন্তার কোন কারন নেই। এদিন মঞ্চে মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে প্রশংসার বানী শুরু করেন চন্দ্রিমা ভট্টাচার্য।তিনি আরো জানান এবারের পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে হ্যাটট্রিকের সূযোগ।তাই এই সূযোগকে কাজে লাগাতে হবে যেভাবেই হোক না কেন। আর তৃণমূল এই নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.