রাজনীতি

পাঞ্জাবে বেনজির বিক্ষোভে পড়লেন প্রধানমন্ত্রী কনভয়,অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নির বিরুদ্ধে

২০২২ সালে ৫ জানুয়ারি ফিরোজপুরে একটি সভায় উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কথা মতো হুসেইনওয়ালা থেকে ফিরোজপুরের দিকে রওনা দিয়েছিল মোদীর কনভয়। তবে মধ্য যাত্রায় উড়ালপুলে কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যদের বিক্ষোভের সম্মুখীন হয় কনভয়। দীর্ঘ সময় সেখানেই আটকে পড়েন মোদী।

অন্তিম পর্বে বাতিল করা হয় সভা। ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় প্রকারের গাফিলতির অভিযোগ তুলে পাঞ্জাব সরকারের তরফে বিস্তারিত রিপোর্টও চেয়ে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এবার সেই ঘটনাটিকে নিয়ে খোলসা করলেন লুধিয়ানার সাংসদ রবনীত সিং বিট্টু । তাঁর অভিযোগ ২০২২ সালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাটিতে জড়িত ছিলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে ফ্লাইওভারে থামাতে ১৫-২০ জন বিক্ষোভকারীকে মুখ্যমন্ত্রীই পাঠিয়েছিলেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.