বর্তমানে বক্স অফিসে আলো ছড়াচ্ছে দেবের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। এরই মধ্যে পর্দায় হুঙ্কার দিতে চলেছে ‘রঘু ডাকাত’ সিনেমা। যার জন্য বলা যায় প্রস্তুতি এক্কেবারে তুঙ্গে। এবার এই সিনেমার প্রথম গান জয় কালী প্রকাশ্যে আসতেই একেবারে আলোড়ন ফেলে দিল।
এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের প্রযোজনায় গড়ে উঠেছে ‘রঘু ডাকাত’ সিনেমা। দুর্গোৎসবে এই সিনেমায় বক্স অফিস কাপাতে চলেছে সেটা বলাই বাহুল্য। তবে এবার পুজোর আগে এই সিনেমার ভক্তিপূর্ণ সূচনা হল। যেই সিনেমার জন্য নায়ক দেবকে নিয়ম করে প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছে। দীর্ঘ সময়ের পর ‘খাদান’ সিনেমায় মন ভরে নাচতে দেখা গিয়েছে। এবার সেই সিনেমার পর রঘু ডাকাতেও অভিনেতা দেবকে নাচের মাধ্যমে ভক্তি প্রদর্শন করতে দেখা গিয়েছে। এই গানের শুধুমাত্র নায়ক দেবই নজর কেড়েছে এমনটাই নয়। এই একই সঙ্গে এই গানে সকলকে মুগ্ধ করেছে সোহিনী সরকার ও রূপা গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি।
লম্বা চুল, সুঠাম চেহারা, কপালে সিঁদুরের টিকা আর চোখে তেজ নিয়ে ‘জয় কালী’ গানে ধরা দিলেন রঘু চরিত্রে নায়ক দেব। যেই গানে তুলে ধরা রয়েছে আধ্যাত্মিকতার আহ্বান এই গানে উঠে এসেছে কিভাবে মাতৃভক্তিতে নিজেকে আত্মসমর্পণ করেছেন রঘু ডাকাত চরিত্রে দেব। এই গানে রথিজিত ভট্টাচার্য সুরারোপ, সঙ্গীতায়োজন ও প্রোগ্রামিং করেছেন। সুগত গুহর লেখনী মাধ্যমে ফুটে উঠেছে বিদ্রোহীর সুর। ইশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য ও রথিজিত ভট্টাচার্যের কন্ঠের দক্ষতায় জেগে উঠেছে ভক্তি। পাশাপাশি তাদের শক্তিশালী কণ্ঠস্বরে এই গানটির রূপ নিয়েছে এক অনন্য সাউন্ডস্কেপে। রঘু ডাকাত সিনেমার এই ‘জয় কালী’ ধ্বনিতে দর্শক মহলে এই সিনেমা দেখার আগ্রহ যেন আরো কয়েকগুণ বেড়ে গেল।






