রোনাল্ডোর বিদায় নিশ্চিত করে দেওয়ার মঞ্চেই ইতিহাস গড়ল মরক্কো। প্ৰথম কোনও আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল মরক্কো। আল থামুমলাম স্টেডিয়ামে আগাগোড়া প্রাধান্য বজায় রেখে গেলেও পর্তুগাল গোল করতে পারল না। ম্যাচে ফারাক গড়ে দিল বিরতির ঠিক আগে ৪২ মিনিটে ইউসেফ এন নাসেইরি। একমাত্র গোলই ভেঙেচুরে দিল রোনাল্ডোর বিশ্বকাপের স্বপ্ন।










