রাজ্য

প্রথম বর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ে কি পদক্ষেপ নিয়েছে ? র‌্যাগিং-বিরোধী কমিটি অচল কেন ? প্রশ্নের সম্মুখীন যাদবপুর !

নিজস্ব সংবাদদাতা : যাদবপুর কাণ্ডে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফ থেকে একাধিক প্রশ্নের সন্মুখীন হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় দেখার জন্য ইউজিসির থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা একটি বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। সেখানে করা একটা প্রশ্নেরও সঠিক জবাব পায় নি ইউজিসি।

ইউজিসি-র নিয়ম অনুযায়ী প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটি করে র‌্যাগিং-বিরোধী কমিটি থাকা আবশ্যিক। যাদবপুরে সেই রকম কোনো কমিটি ছিল কি না ? তাদের ভূমিকা কি রকম ছিল? কমিটিতে কে কে ছিলেন ? এই সব প্রশ্ন করে ইউজিসি। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, যাদবপুরে র‌্যাগিং-বিরোধী কমিটি থাকলেও, তা তেমন সক্রিয় নয়।সেটি কেন অচল ? সেই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কর্তৃপক্ষকে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রদের হস্টেলের জন্য কী বন্দোবস্ত করেছেন কর্তৃপক্ষ ?জানতে চায় ইউজিসি। প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হস্টেলে কেন রাখা হত না? সকলের পরিবারের সঙ্গে কথা বলা হত কি? ছাত্রছাত্রীদের দিয়ে কি র‌্যাগিং-বিরোধী ফর্ম পূরণ করানো হয়? এ সব কিছু খুঁটিয়ে তলব করেন ইউজিসি-র প্রতিনিধিরা।

সূত্রে খবর, কলেজ কর্তৃপক্ষ থেকে পাওয়া উত্তর, ইউজিসি সদস্যদের কিছুতেই সন্তুষ্ট করতে পারেনি। মঙ্গলবারেও যাদবপুরেই থাকছেন ইউজিসি-র প্রতিনিধিরা। সেখানে থেকে তাঁরা মেন হস্টেল, হস্টেল এবং ক্যাম্পাস ঘুরে দেখবেন। পড়ুয়াদের সঙ্গে কথাও বলতে পারেন।

ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে তিনবার চিঠি পাঠায় কলেজ কর্তৃপক্ষর কাছ থেকে জবাব চায় ইউজিসি। পতিক্ষেত্রেই কর্তৃপক্ষ থেকে দেওয়া জবাবে তারা অসন্তুষ্ট হন। এমন কি এবার সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয় দেখতে আসলে সেখানকার খোঁজখবর নিতে এলো সে ক্ষেত্রে অসন্তুষ্ট বলে জানান ইউজিসির প্রতিনিধিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.