কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মীরা শিশু লালন পালনের জন্য ৭৩০ দিনের লম্বা ছুটি পেয়ে থাকেন। এইবার সেই ছুটির আবেদন কলকাতা হাই কোর্টে করলেন এক সিঙ্গেল ফাদার। এবং সেই আবেদন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আবেদনকারী একজন রাজ্য সরকারী কর্মচারী। এই মামলার বিচারপতি অমৃতা সিংহা রায় দেন শিশুপালনের জন্য পুরুষদেরও ছুটি পাওয়া উচিত। কিন্তু বিচারপতির এই রায় কার্যত নস্যাৎ করে দিয়ে অর্থ দপ্তরের মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে রাজ্য সরকার। সরকার যুক্তি দেয়, পশ্চিমবঙ্গে পুরুষ সরকারি কর্মীর সংখ্যা মহিলাদের তুলনায় অনেক বেশি। এত বিপুল সংখ্যক পুরুষ কর্মীকে এই সংক্রান্ত এত দীর্ঘ ছুটি দিলে সেক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হতে পারে।
যদিও সরকার আদালতে জানিয়েছে, ভবিষ্যতে এই বিষয়ে রাজ্য সরকার বিবেচনা করে দেখবে,কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত দিনের ছুটি দেওয়া সম্ভব নয়। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আবেদনকারীকে স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিবের কাছে এই বিষয়ে আবেদন করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধান সচিব।







