রাজ্য

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী র বাড়িতে গ্রিটিংস কার্ড, গোলাপ ফুল এবং একটি হলুদ ট্যাক্সি নিয়ে হাজির প্রদেশ কংগ্রেসের আইএনটিইউসি সেবাদল

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গ্রিটিংস কার্ড, গোলাপ ফুল এবং একটি হলুদ ট্যাক্সি নিয়ে হাজির প্রদেশ কংগ্রেসের আইএনটিইউসি সেবাদল। সংগঠনের সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে হলুদ ট্যাক্সি সংরক্ষণ করার জন্য এই অভিনব কৌশল অবলম্বন করল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সেবাদল। এদিন হলুদ ট্যাক্সির রক্ষার্থে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। হাজরা মোড়ে জমায়েত করে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন পর্যন্ত মিছিল করেন কংগ্রেস নেতা কর্মীরা। কিন্তু তাদের কে কালীঘাট ফায়ার স্টেশনের সামনেই আটকে দেওয়া হয়। আইএনটিটিইউসি সেবাদলের পক্ষ থেকে কলকাতার ঐতিহ্যশালী গৌরবময় ইতিহাসের অন্যতম আকর্ষনের কেন্দ্র হলুদ ট্যাক্সি বাঁচাও আন্দোলনে সরব হন তারা। তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিকোণ থেকে হলুদ ট্যাক্সির রক্ষার্থে তার মেয়াদ অন্তত আরো 10 বছর বাড়িয়ে দেন। সেই দাবি জানাল আইএনটিটিইউসি সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডে। তার দাবি হলুদ ট্যাক্সিকে আবার রাস্তায় নামানোর অনুমতি দেওয়া হোক। কারণ কলকাতার ইতিহাসের সঙ্গে হলুদ ট্যাক্সির একটি গৌরবময় ইতিহাসের কাহিনী যুক্ত রয়েছে। তার দাবি হলুদ ট্যাক্সি উত্তম কুমার, থেকে সুচিত্রা সেন, বিদ্যাবলন থেকে নিয়ে একাধিক হলিউড বলিউড এবং সাউথের একাধিক বড় বড় অভিনেতা তাদের এই আন্দোলন কে সমর্থন জানিয়েছেন। তাই হলুদ ট্যাক্সির রক্ষার্থে তাদের আন্দোলন চলছে আর চলবে। যতদিন তাদের দাবি মেনে নিয়ে হলুদ ট্যাক্সির উত্তীর্ণ হওয়ার মেয়াদ বৃদ্ধি না করা হয়। তাদের হুশিয়ারি যদি রাজ্য সরকার তাদের দাবি না মানে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামবে। প্রয়োজনে তারা ধর্মতলা থেকে ট্যাক্সি নিয়ে কসবা পরিবহন দফতরের ঘেরাও করবেন বলে জানিয়ে দিলেন প্রমোদ পান্ডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.