কলকাতা

গড়িয়ায় নার্সকে চায়ের সঙ্গে মাদক খাইয়ে ধর্ষণের চেষ্টা, ধৃত দোকানদার

নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লাপট্টি এলাকায় ঘটে গেল এক লজ্জাজনক ও নৃশংস ঘটনা। অভিযোগ, চায়ের সঙ্গে মাদক মিশিয়ে এক নার্সকে অচৈতন্য করে ধর্ষণের চেষ্টা চালায় এক চায়ের দোকানি। অভিযুক্ত সোমনাথ পণ্ডাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নার্স রাতে প্রায় ১০টা নাগাদ গড়িয়া স্টেশনের কাছে সোমনাথের দোকানে চা খেতে যান। অভিযোগ, চা খাওয়ার অজুহাতে তার সঙ্গে কথোপকথনের ফাঁকে চায়ে কিছু মিশিয়ে দেওয়া হয়। নির্যাতিতার দাবি, কিছুক্ষণের মধ্যেই তিনি সম্পূর্ণভাবে অচৈতন্য হয়ে পড়েন এবং বেশ কিছু সময় ধরে দোকানের ভিতরেই সেভাবেই পড়ে থাকেন। জ্ঞান ফিরে দেখেন, তার পরনের পোষাক নেই। কোনওক্রমে নিজেকে সামলে, পোশাক খুঁজে পরে রাত আড়াইটে নাগাদ সেখান থেকে পালিয়ে যান তিনি।

পরে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলেন নির্যাতিতা। তার স্বামী ভিনরাজ্যে কর্মরত, এবং দোকানদার সোমনাথের মাধ্যমেই টাকাপয়সা পাঠানো হতো বলে জানিয়েছেন তিনি। ঘটনার পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল থেকে মোবাইলসহ বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে।

নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি, আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তদন্ত চলছে জোরকদমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.