রোজ যেন একটু করে বাড়ছে পারদের অঙ্ক। বেলা বাড়তেই বাতাসে বইছে গরম হওয়া। গরমের চোটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বাড়ির বাইরে পা দিলেই শরীর যেন পুড়ে যাচ্ছে গরম বাতাসে । কিন্তু উপায় নেই নিজেদের কর্মক্ষেত্রে পৌঁছাতে হবে ঠিক সময়েই। তাই গরমের মধ্যেই রাস্তায় বেরোতে হচ্ছে মানুষদের। এমনকি বাচ্চাদেরও গরমে যেতে হচ্ছে স্কুলে। তাই মানুষ গরম থেকে কিছুটা বাঁচতে গোটা মুখ চোখ ঢেকে বেরোচ্ছেন রাস্তায়।
এই কষ্টকর অবস্থা থেকে পথচলতি সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে অভিনব উদ্দ্যোগ গ্রহন করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পিংলা থানার পুলিশ। তীব্র তাপপ্রবাহে স্বস্তি দিতে এবার পথ চলতি সাধারন মানুষজন গাড়ির চালক থেকে স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারন মানুষের পাশে দাঁড়ালো পিংলা থানার পুলিশ। পিংলার জনসমাগমপূর্ন জলচক বাজারে জলছত্র শিবিরের মাধ্যমে পথ চলতি মানুষজন, গাড়ীর চালক, স্কুল কলেজ পড়ুয়াদের ORS ও গ্লুকন্ডি মেশানো জলদান করলেন পিংলা থানার পুলিশ। সেই সাথে বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন চকলেট। তীব্র গরমে জলছত্র থেকে জল খেয়ে পুলিশের এহেন অভিনব উদ্যোগে খুশি পথচলতি মানুষ। ধন্যবাদ জানিয়েছে পিংলা থানার পুলিশ প্রশাসনকে। পিংলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারীক মাননীয় গোবর্ধন সাহু জানান আগামী ৩ দিন জলচক বাজারে পুলিশের উদ্যোগে এই জলছত্র শিবির চলবে। তাপমাত্রার মধ্যেও সাধারণ মানুষজনকে বাইরে বেরোতে হচ্ছে। সেই সাধারণ মানুষজনের কথা ভেবেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগ।







