বিনোদন

‘জাওয়ান ‘এর মুক্তির আগে মন্দির পরিদর্শন বাদশার ; যা নিয়ে নেটদুনিয়াতে উঠছে একাধিক প্রশ্ন !

নিজস্ব সংবাদদাতা : একের পর এক মন্দির পরিদর্শন।’ জাওয়ান ‘ মুক্তির আর একদিন বাকি। অগ্রিম বুকিংয়ের দিকে এই ছবি নিয়ে ঝড় উঠেছে। ‘ পাঠান ‘ এর ৯মাস পর আবার বড়ো পর্দায় ফিরতে চলেছে শাহরুখ খান। দিন কয়েক আগেই জম্মু উড়ে বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দেন। এবার কন্যা সুহানা খানকে সঙ্গে নিয়ে তিরুপতির মন্দিরে দেখা গেল অভিনেতাকে।’ জওয়ান’ মুক্তির আগে শাহরুখের মন্দির দর্শন প্রসঙ্গে প্রশ্ন তুললেছে নেটপাড়ার একাংশ।

তিরুপতি মন্দিরে দক্ষিণ ভারতীয়দের কায়দায় ধুতি ও মুণ্ড পরে পুজো দিলেন অভিনেতা। মেয়ে সুহানার পরনে সাদা সালোয়ার। মুখ ঢেকে সোমবার রাতে বৈষ্ণোদেবীর মন্দিরে যান বাদশা। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন অবতারে তিনি। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু, জোর হাতে জানালেন কৃতজ্ঞতা।মন্দিরের ভিতরে প্রায় ৪০ মিনিট কাটালেন।

অভিনেতার ঘনঘন মন্দির পরিদর্শন নিয়ে নীল দুনিয়াতে উঠছে একাধিক প্রশ্ন।কেউ লিখেছেন, ‘‘অহিন্দুদের প্রবেশের অধিকার আছে এই মন্দিরে?’’ কারও মতে, ‘‘কোনও বিদ্বেষমূলক মন্তব্য নয়, জানতে চাইছি মুসলিম হয়ে কি এই মন্দিরে পুজো দেওয়া যায়?’’ এক সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হয়নি। অন্য এক জন মন্তব্য করেন, ‘‘শাহরুখ খুব বুদ্ধিমান। সনাতন ধর্মের সম্মান করতে পারেন।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.