জেলা

মায়াপুরের মন্দিরের আদলেই তৈরী হচ্ছে জলচকে দূর্গামন্ডপ

নিজস্ব সংবাদদাতা: আমরা এগাবো, এগাবো মানুষকে সঙ্গে নিয়েই পথচলা পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জলচক আমতলা দূর্গাপূজা কমিটি। এবছর ১৩ তম বর্ষে পদার্পন করবে তাদের এবছরের পুজো।

আজ জন্মাষ্টমীর পূন্যতিথীতে খুঁটি পুজার মধ্য দিয়ে শুরু করলেন পুজার প্রস্তুতি। ১৩ তম বর্ষে তাদের এবছরের থিম ইস্কন মায়াপুর মন্দির। পূজো উদোক্তারা জানান গ্রামাঞ্চলের অনেক মানুষ সময় ও অর্থের অভাবে মায়াপুরের মন্দির দর্শন করতে পারে না। তাই ইস্কন মায়াপুরের আদলে তৈরী হবে এবছরের মন্ডপ।

জলচকের আমতলা দূর্গাপূজো মাত্র ১৩ তম বছরে পদার্পন করলেও, প্রতিবছর নিত্যনতুন ভাবনায় মন্ডপ তৈরী করে সাড়া ফেলে। এবছরেও তাদের এই থিম যথেষ্ট সাড়া ফেলবে বলে দাবী উদ্দোক্তাদের। এই খুঁটি পূজোকে ঘিরে মেতে উঠেছে এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.