রাজ্য

রাজ্য সরকারের তরফ থেকে চাকরি পেলো যাদবপুরকাণ্ডর মৃত ছাত্রের মা !

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার স্বাস্থ্য দফতরে চাকরি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথমবর্ষ মৃত ছাত্রের মা।যাদবপুরে মৃত পড়ুয়ার বাবা-মা এখন কলকাতায়। নিহত পড়ুয়ার পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার আলিপুরে ৯ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেন ওই পড়ুয়ার মা। তারপর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন লালবাজারে।এমন কি গত সোমবার যাদবপুরে মৃত পড়ুয়ার বাবা-মা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল।

সূত্রের খবর, যাদবপুর হত্যাকাণ্ডের জন্য ন্যায় বিচার তো পাবে। এছাড়া যেহেতু ছেলেটি বগুলা গ্রামীণ হাসপাতাল ও বগুলার যে হাইস্কুলে ছাত্র ছিল, তাই তার নামও সেই মৃত ছেলেটির নাম হিসেবে হবে।

প্রসঙ্গত যাদবপুর হত্যাকান্ডে একাধিকবার উঠে এসেছে র‌্যাগিংয়ের তথ্য। এমনকি পুলিশ সূত্রে এমনও জানা যায় যে সেই বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পেছনে এই র‌্যাগিং রয়েছে। শুধু তাই নয়, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পরিদর্শন করেন ইসরোর প্রতিনিধিরা। ইতিমধ্যে এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.