বিনোদন

কোটি মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন প্রেমিক পুরুষ জ্যাক !

নিজস্ব সংবাদদাতা : আটলান্টিক বরফে জাহাজ ধাক্কা খেয়ে ভেঙে গেল। কোনমতে নিজের প্রেমিকাকে বাঁচিয়ে তিনি প্রাণ হারিয়েছিলেন। রোজ ও জ্যাকের অসমাপ্ত প্রেম কাহিনী আজও আমাদের সকলের মনে গেঁথে রয়েছে। কালজয়ী সেই জ্যাকের চরিত্র যিনি অভিনয় করেছিলেন তিনি হলেন লিওনার্দো উইলহেম ডিক্যাপ্রিও। যাকে আমরা সকলেই জ্যাক নামে পরিচিত।

অস্কারজয়ী এই অভিনেতা প্রথম শিশু শিল্পী হিসেবে হলিউড ইন্ডাস্ট্রির জগতে পা রেখেছিল। মাত্র পাঁচ বছর বয়সে একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে তার হাতে খড়ি হয়। ক্রিস্টিন পিটারসনের ‘ক্রিটারস থ্রি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ১৯৯১ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ডিক্যাপ্রিওর।

তিনি প্রথম মঞ্চে লাইম লাইটে আসেন ১৯৯৪ সালে ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেইপ’ সিনেমার দ্বারা। দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কারের মনোনয়ন পেয়ে যায় মাত্র ২০ বছর বয়সে অস্কারের মনোনয়ন পেয়ে যান ডিক্যাপ্রিও।

তবে তার ক্যারিয়ারের সবথেকে বড় সফলতা এনে দিয়েছিল টাইটানিক। ১৯৯৭ সালে টাইটানিকের অভিনয় করার মধ্যে দিয়ে। ছবিতে তিনি যে চরিত্রটি পালন করেছিল সেটি হল জ্যাক। যা কোটি কোটি মানুষের মনকে জয় করে নিয়েছিল। সেই সময়ের মেয়েরা সাধারণত জ্যাক এর মত একজনকে প্রেমিকপুরুষ চেয়েছিল। এই অভিনেতা অভিনয় করেছেন টাইটানিক, ক্যাচ মি ইফ ইউ ক্যান, শাটার আইল্যান্ড, ইন্সেপশন, রোমিও জুলিয়েটের মতো দর্শক মাতানো ছবিতে। কিন্তু দুঃখের খবর হল এই সিনেমাগুলো কোনটাই তাকে অস্কার পেতে সাহায্য করেননি।

অস্কারে চারবার মনোনয়ন হওয়ার পরও ২০১৫ সালে তিনি দ্য রেভেন্যান্ট ছবিতে অভিনয়ের জন্য বহু আকাঙ্খিত অস্কার পুরস্কারের দেখা পান। যেখানে একটি দৃশ্যে ক্ষুদার্ত অবস্থায় তাকে দুবার কলিজার মাংস খেতে হয়েছিল। ছবিটির জন্য কানাডা এবং আর্জেন্টিনার বৈরী পরিবেশে শুটিং করতে হয়েছিল তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.