রাজ্য

মহরম উদযাপনে ‘শব্দদূষণ’ নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের !

নিজস্ব সংবাদদাতা : মহরম উদযাপনে রাশ টানল কলকাতা হাইকোর্ট। কলকাতা পুলিসকে উচ্চ আদালত জানায়,সেইদিন জোরকদমে টানা ড্রাম বাজানো যাবে না। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএম শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ,’একজন নাগরিককে এমন কিছু শোনার জন্য বাধ্য করা উচিত নয় যা তাঁর অপছন্দ বা শোনার কোনও আগ্রহ নেই’।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে থেকেই উচ্চস্বরে মাইক বা ক্রমাগত ড্রাম বাজানো কোনও ধর্মীয় উৎসবের অঙ্গ হতে পারে না, এই মর্মে মহরমের বেশ কয়েকদিন আগেই উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সগুপ্তা সুলেমন নামে এক ব্যক্তি। সেই মামলার শুনানিতে বিচারপতিদের বক্তব্য, কোন এলাকায় কী শব্দ, তার জোর কতটা থাকবে, সেসব নির্দিষ্ট করা আছে শীর্ষ আদালতের নির্দেশিকায়।

হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির মত,’বিষয়টি বিচারাধীন। তবে আমার মনে হয় না হাইকোর্টের এমন কোনও রায় দেওয়া উচিত যা মানুষের ভাবাবেগকেআঘাত করে। আমরা উৎসব পালন করব, তবে এটাও দেখতে হবে, এতে যেন কারও জীবন-জীবিকার সমস্যা না হয়। ভারতে সকলের সমানাধিকার রয়েছে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.