প্রতি বছরের ন্যায় এ বছরো যথাযথ মর্যাদায় ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর, সহ বিভিন্ন জায়গায় মহাসমারোহে পালিত হলো ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০ তম শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী মহোৎসব।
আর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম আবির্ভাব দিবস উপলক্ষে নদীয়ার মায়াপুর ইস্কন মন্দিরে সমাগম হয়েছে দেশি বিদেশি অসংখ্য ভক্তের।
ইস্কন মায়াপুরের মন্দির চত্বরে সাজিয়ে তোলা হয়েছে আলোক মালায়।
ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান প্রতি বছরের মতো এবছরও ইস্কন মায়াপুরে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের।
বুধবার যার শুভ সূচনা হয়েছে রাতে অধিবাসের মাধ্যমে, যা সন্ধ্যায় পর শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত চলছে,
এছাড়াও বৃহস্পতিবার ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে মূল অনুষ্ঠানের পর্ব, দিনভর চলবে বিভিন্ন ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের।।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের অভিষেক, হোম যজ্ঞ সহ বিভিন্ন অনুষ্ঠান।
পাশাপাশি ইস্কন সুত্রে আরও জানা যায় এদ দিন সকাল থেকেই ইস্কনের ভক্তরা থাকেন উপবাস।
লক্ষাধিক ভক্ত সমাগমে এই অনুষ্ঠানে কোন রকম অপ্রতিকর ঘটনা এরাতে রাখা হয়েছে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা।
ইস্কনের তরফে আরও জানানো হয় আজ থেকে ৫২৫০ বৎসর পূর্বে ভগবান শ্রী কৃষ্ণ মথুরায় কংশের কারাগাড়ে তিনি আবির্ভুত হয়ে স্ব মহিমায় বিরাজ করেছিলেন।
এবং অশুভ , দানবিক শক্তিকে পরাস্ত করে সমস্ত বিশ্বে তিনি ধর্ম সংস্থাপন করেছিলেন, গীতা তে সেকথাই উল্লেখ আছে।
আজকেও বিশ্বব্যাপি বিভিন্ন ক্ষেত্রে আমরা সকলেই দেখতে পাচ্ছি সবল দ্বারা দুর্বল ক্রমাগত আক্রান্ত হচ্ছে, দিকে দিকে অধর্ম মাথা চাড়া দিতে চাইছে, দুষ্ট গ্রহ ধাবনাম বিশ্বব্যাপি, এই সংকটময় পরিস্থিতিতে ভগবান শ্রী কৃষ্ণ আবির্ভুত হয়ে যেন
সর্বত্র প্রেম, ভালবাসা,শান্তি – মৈত্রী স্থাপন করেন, যা করেছিলেন দ্বাপর যুগে,তার শিক্ষা ও আদর্শ আজও প্রযোজ্য, আর এই শিক্ষা, আদর্শ সমান ভাবে আজও প্রযোজ্য।
আর এই মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব বাসীর জন্য সুখ, সমৃদ্ধি সহ জেগে উঠুক মৈত্রী ও ভ্রতৃত্ব বোধ এই কামনাই করা হয়।
প্রতি বছরের মতো এই বছরেও জন্মাষ্টমীর মতো বিশেষ উল্লেখ যোগ্য দিনে ঈশ্বরের আশিস পেতে ভক্তদের উন্মাদনায় ছিলনা কোন খামতি তা ভক্ত সমাগমে বোঝা গেল যথেষ্টই।







