স্বাস্থ্য

তরমুজের দানা কী স্বাস্থ্যের জন্য উপকারী?

প্রচন্ড গরমে এক প্লেট তরমুজ আমাদের মন একদম তাজা করে দেয়। তরমুজ খাওয়ার একটাই মুশকিল তার ভেতরের অজস্র বীজ। খাওয়ার সময় মাঝে মাঝে মনে হয় কেন যে এত বিজি থাকে এর ভেতরে।
তবে শুধু তরমুজ না এই বীজের কিন্তু প্রচন্ড গুনাগুন আছে, যা আমাদের অনেকেরই হয়তো অজানা। তরমুজের দানায় কতটা পুষ্টিগুণ আছে, এবার সেটা জানা যাক।
শুকনো এক কাপ তরমুজের বীজের মধ্যে রয়েছে ৬০০ গ্রাম ক্যালারি। শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড খাদ্যআশঁসহ গুরুত্বপূর্ণ ভিটামিন‌ এবং মিনারেলস্ যেমন: আয়রন, ক্যালসিয়াম, জিংক, ফোলেট, ম্যাগনেশিয়াম, ম্যাংগানিজ, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ভিটামিন-B6। ইউমিনিটি সিস্টেমকে মজবুত করে, হার্ট এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে তরমুজের বীজ।

হার্টের সুরক্ষা-
ম্যাগনেসিয়াম থাকে তরমুজের বীজে যা আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে। হার্টকে সুস্থ রেখে আমাদের শরীরের রক্তচাপ সঠিক রাখে। স্টিরুলাইন নামে একটি উপাদান থাকে তরমুজের বীচে , যার ফলে অ্যাওর্টিক রক্তচাপ কমে যায় এবং হৃদপিণ্ডকে ভালো রাখে,অ্যাথলেটিক ক্ষমতা বাড়ায়।

ইমিউন সিস্টেম-
তরমুজের বীজে ফোলেট, লৌহ,এবং খনিজ অংশ ইমিউন ফাংশন বৃদ্ধি করে। ভিটামিন বি-কমপ্লেক্স যা এই কাজে সহায়তা করে।

পুরুষের প্রজনন ক্ষমতা –
জিংক এই উপাদানটি পুরুষ প্রজনন ক্ষেত্রে অত্যন্ত জরুরি। চীনা গবেষণার ভিত্তিতে জানা গেছে, জিংক পুরুষদের শুক্রাণুর মান বাড়াতে সাহায্য করে। তরমুজ ফল এবং তার বীজ ম্যাঙ্গানিজে ভরা থাকে। মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের কথায়, ম্যাঙ্গানিজে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায়।

ডায়াবেটিস প্রতিরোধে –
ইরানি গবেষণায় জানা গেছে, তরমুজ বীজ গ্লাইকোজেন স্টোরগুলির সংশ্লেষণের উপর সু- প্রভাব ফেলে, যা ডায়াবেটিস র্নিমুল করতে সাহায্য করে। ইন্টারন্যাশনাল জার্নাল অব বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে তরমুজের বীজে থাকা ওমেগা -৬ ফ্যাটি অ্যাসিড টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।

তরমুজের বীজে থাকা নানা পুষ্টিকর উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, মাথার চুলের গোড়া মজবুত করে, ত্বক উজ্জ্বল বানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.