রাজ্য

১৫ শতাংশ উপভোক্তার নাম বাদ পড়লে আবারও সমীক্ষা, ‘আবাস যোজনা’র দুর্নীতি রোধে কড়া নবান্ন

আবাস যোজনায় গরমিল রোধে কড়া ব্যবস্থা নবান্নর। যেসব গ্রামে ১৫ শতাংশ বা তার কম উপভোক্তার নাম বাদ পড়েছে, সেই সমস্ত তালিকা দ্বিতীয়বার সমীক্ষার নির্দেশ দিল নবান্ন। কারা সেই সমীক্ষা করবে, কীভাবে হবে উক্ত সমীক্ষা, সে সংক্রান্ত বিস্তারিত নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

প্রসঙ্গত উল্লেখ্য, আবাস যোজনায় দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেবে রাজ্য সরকার, এমনই বার্তা দিয়েছিলেন মুখ্যসচিব। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘যাঁদের পাকা বাড়ি, আবাস যোজনার বাড়ি তাঁদের জন্য নয়।’ প্রভাবশালী দিয়ে কেউ অন্যভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাঁর কথা শোনা হবে না, তাও জানিয়ে দিয়েছিলেন তিনি।

আবাস যোজনা নিয়ে প্রথম দফায় সমীক্ষা করেছেন আশাকর্মীরা। সেই তালিকা খতিয়ে দেখবে বিডিও অফিস। তালিকায় যদি ১৫ শতাংশ বা তার কম উপভোক্তার নাম বাদ গিয়ে থাকে, তাহলেই আবার সমীক্ষা হবে সংশ্লিষ্ট গ্রামে। সমীক্ষকদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে। প্রয়োজনে তাঁদের সঙ্গে পুলিসও থাকবে।

উল্লেখ্য, আবাস যোজনাকে কেন্দ্র করে দুর্নীতি প্রকাশ্যে এসেছে বহুবার। সোমবার বিকেলে আবাস যোজনায় বাড়ি পাওয়া নিয়ে একটি মিছিলের আয়োজন করে রাজ্য বিজেপি। মহম্মদবাজারের আঙ্গারগড়িয়ায় দলীয় কার্যালয় থেকে মিছিল করে কর্মী সমর্থকেরা হাজির হন ব্লক অফিসের সামনে। সেখানে মণ্ডল সভাপতি তারাপদবাবুর হুঁশিয়ারি ছিল, ‘যাঁরা প্রকৃত উপভোক্তা তাঁদেরই নাম নেই। এটা বিজেপি মেনে নেবে না। প্রকৃত উপভোক্তা বঞ্চিত হলে আগামী দিনে ব্লক অফিসের সামনে টায়ারের পর টায়ার জ্বলবে, গাড়ির পর গাড়ি জ্বলবে, অফিস ভাঙচুর হবে এবং বিডিও’র চেয়ারও ভাঙচুর হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.