আজ থেকে শুরু হল জি-২০ মেগা সম্মেলন। উদ্বোধনী ভাষণে বিশেষ বার্তাদানে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-২০ দেশগুলির মধ্যে যুক্ত হল আফ্রিকান উইনিয়ন। প্রধানমন্ত্রীর উবাচ, ‘সকলের সঙ্গে মিলে চলার ভাবনা থেকেই ভারত জি-২০ দেশগুলির মধ্যে আফ্রিকান ইউনিয়নকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দিয়েছিল। আমার বিশ্বাস এই প্রস্তাবে সকলেই ভারতের সঙ্গে একমত।’
নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, ভারতে ৬০টির অধিক শহরে ২০০-র বেশি বৈঠক হয়েছে জি-২০ নিয়ে। তিনি জানিয়েছেন, ভারতের প্রস্তাব ছিল আফ্রিকান ইউনিয়নকে যাতে জি ২০-র সদস্যপদ দেওয়া যায়। প্রত্যেকের সমর্থন নিয়ে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টকে আসন গ্রহণ করতে বলেন প্রধানমন্ত্রী মোদী।
‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রে এগিয়ে চলার বার্তা মোদীর। তাঁর উক্তি, ‘মহামারির পরিস্থিতিতে যে বিশ্বাসের সঙ্কট তৈরি হয়েছিল, যুদ্ধে সেই ক্ষত আরও বড় হয়েছে। আমরা যদি করোনাকে হারাতে পারি, তাহলে এই সঙ্কটও আমরা কাটিয়ে উঠতে পারব। এটা সবাই একসঙ্গে মিলে চলার সময়।’







