এবারে পর্যটন কেন্দ্রের মধ্যে জায়গা করে নিল কালিম্পং। আকর্ষনীয় জায়গাগুলির মধ্যে জায়গা করে নিজেদের শ্রেষ্ঠ প্রমান করে নিল কালিম্পং। কারন হিসাবে কালিম্পং এর সৌন্দর্য এবং নীরবতাকেই বেশী প্রাধান্য দিয়েছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে ভারত এবং পৃথিবীর বেশ কয়েকটি আকর্ষনীয় জায়গাকে নিয়ে একটি সমিক্ষা করেছিল একটি পর্যটন সংস্থা। সেইখানে জায়গা করে নিয়েছে কালিম্পং। এবারে আমাদের শহরকে বিশ্বের দরবারে পৌছে দিতে হবে যেখানে কালিম্পং শহর অন্যতম আকর্ষনীয় জায়গা হিসাবে দেখতে পারবে মানুষ। এখানে বহু মানুষ আসেন ঘুরতে এবং তাদের মধ্যে অনেকেরই এই শহরকে পছন্দ হয়ে যায়। কারন এই ছোট পাহাড়ি শহর সত্যি সত্যি সবার চাইতে আলাদা। সবচাইতে বড় ব্যাপার হল পাশে দার্জিলিং এর মতন একটা আন্তর্জাতিক শহর থাকতে যেই শহর বিশ্বের দরবারে প্রথম সারিতে আছে, তা পাশে থেকেও কালিম্পং জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে খুব কম সময়ের মধ্যে, এটা আমাদের কাছে প্রচণ্ড গর্বের। আমরা চেষ্টা করব এই শহরে আরো পর্যটক আসুক যাতে এই শহর বিশ্বের পর্যটন শিল্পের মানচিত্রে প্রথম দিকে থাকে বলে জানালেন সেখানকার পর্যটন ব্যাবসারের সাথে যুক্ত ব্যাবসায়ীরা।







