শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ দারা আয়োজিত মহিলা নক আউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্টিত হলো শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে। আজ এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আই সি রা। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী।
আজ এই প্রতিযোগীতার উদ্বোধন করে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আমাদের মহিলাদের ফুটবল এখন অনেক উচু জায়গাতে চলে গেছে। তাই এই প্রতিযোগিতায় আমাদের উপস্থিত প্রচণ্ডভাবে দরকার ছিল যাতে মহিলাদের ফুটবল উন্নত জায়গাতে চলে যায়। শিলিগোড়ির বিভিন্ন এলাকায় প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছেন যাদের একটু দেখাশোনা করলে তারা ভালো জায়গাতে চলে যায়। তাই আমাদের কাজ এই সব খেলোয়ারদের উৎসাহ যোগান দেওয়া যাতে তারা ভবিষ্যতে একটু ভালো জায়গাতে যেতে পারে। এদিন মাঠে উপস্থিত ছিলেন বহু ক্রীড়াপ্রেমী দর্শক। এই ফুটবল আমাদের উৎসাহ যোগায় এবং আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে সাহায্য করবে বলে জানালেন ডেপুটি মেয়র।







