SIR নিয়ে সর গরম রাজ্য রাজনীতি। এরই উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে SIR প্রক্রিয়া। তার আগে জোর কদমে চলবে BLO আধিকারিকদের প্রশিক্ষণ। এবার এই প্রক্রিয়া চলাকালীন BLO আধিকারিকদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের।
বর্তমান সময় দাঁড়িয়ে বাংলার বুকে অন্যতম চর্চিত বিষয় হলো SIR। যা নিয়ে প্রতিনিয়ত চলছে রাজনৈতিক তরজা। এমনকি রাজ্য সরকার বারংবার জাতীয় নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে আক্রমণ করছে। এই পরিস্থিতিতে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কমিশন। তাই এক্কেবারে কোমর বেঁধে আটোসাটো ময়দানে নামতে চলেছেন তারা। তাই বুথ লেভেল অফিসারদের জন্য জারি করা হয়েছে ১৬ দফার গাইডলাইন। পাশাপশি শনিবার অর্থাৎ ১লা নভেম্বর থেকে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত চলবে BLO-দের প্রশিক্ষণ। সেই গুরুত্বপুর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে দেওয়া হবে একটি বিশেষ কিট। যেখানে থাকবে কমিশনের টুপি।
পাশাপাশি বুথ লেভেল আধিকারিকদের জন্য থাকছে বিশেষ অ্যাপস। সেই অ্যাপস ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে এই কর্মসূচিতে। তারপর আগামী ৪ ঠা নভেম্বর থেকে ৪ ঠা ডিসেম্বর পর্যন্ত তারা প্রতিটি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্মের কাজ করবে। এমনকি প্রশিক্ষণের জন্য বিধানসভা ভাগ করে দেওয়া হয়েছে। সেই বিভাজনের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন ভেন্যুতে চলবে প্রশিক্ষণ। এই পর্ব চলছে ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, টালিগঞ্জ, কসবা, যাদবপুর মেটিয়াবুরুজ বেহালা পূর্ব বেহালা পশ্চিম-সহ দক্ষিণ কলকাতার বিধানসভা কেন্দ্রগুলিতে।
এছাড়াও নজরুল মঞ্চে, প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ ভাগ করে চলবে এই কর্মসূচি। এমনকি পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট নিয়োগ করে প্রশিক্ষণ দেওয়া হবে। এরইমধ্যে ৮০ হাজারের অধিক বুথের জন্য এখনও বিভিন্ন রাজনৈতিক দল মোট ১৭ হাজারের বেশি বুথ লেভেল এজেন্ট দিতে চলেছে। পাশাপশি রাজ্যের সঙ্গে BLO-দের নিরাপত্তা নিয়ে কমিশনের বৈঠক সম্পন্ন হয়েছে। সেই বৈঠকে পশ্চিমবঙ্গের নোডাল অফিসার কমিশনকে BLO আধিকারিকদের নিরাপত্তা আশ্বস্ত করেছে। এই ভোটার তালিকা সংশোধন অভিযান চলাকালীন তাঁদের সুরক্ষিত রাখার দায়িত্ব পুরোপুরি ভাবে নিতে চলেছে রাজ্য প্রশাসন।







