জন্মতারিখের মত জন্ম সময়ও খুব গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যেসব জাতক জাতিকারা রাতে জন্মান তাদের স্বভাব চরিত্র বাকিদের তুলনায় আলাদা হয়। মনে করা হয় সূর্য ডুব দেওয়ার পর যারা রাতের আকাশে চাঁদের উপস্থিতিতে জন্মান তারা ভাবুক ও আবেগপ্রবণ হয়। তাই তাদের বিভিন্ন শিল্পকলা যেমন – নাচ, গান, আঁকা ইত্যাদির দিকে ঝোঁক থাকে। মূলত তাদের কোনো বাঁধা ধরা কাজে আটকে রাখা যায় না।
জ্যোতিষ মতে, যারা রাতে জন্মান তারা বাবার চেয়ে মাকে বেশি ভালোবাসেন। দেখা গেছে, যে এই সব জাতক – জাতিকারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। এরা খুব ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে থাকে। আর প্রবল আত্মবিশ্বাসীও হন। তাই সাংবাদিক, বেতার, টিভি, প্রচার সংস্থার সাথে যুক্ত হতে পারলে তারা অবশ্যই জীবনে সাফল্য অর্জন করবে।
যারা রাতে জন্মান তারা দিনের তুলনায় রাতে বেশি অ্যাক্টিভ হন। তারা ভীষণ উৎসাহপ্রবণ ও ভোলা মানসিকতার হয়ে থাকেন।







