আমাদের দেশের নাম পরিবর্তন হতে চলেছে যা নিয়ে বর্তমানে চলছে বিস্তর আলোচনা। সম্প্রতি জি-২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পত্রে দেশের নাম পরিবর্তন করে লেখা হয়েছে গভর্নর অফ ভারত (Bharat)। যা দেখার পর মনে হচ্ছে যে দেশের নাম সত্যি পরিবর্তন হতে চলেছে। আদৌ এই “India” নাম পরিবর্তিত করা যাবে কি না তা নিয়ে কথা বলেছেন পি ডি টি আচারি।
এই প্রসঙ্গে সাংবিধানিক বিশেষজ্ঞ বলেন, দেশের নাম পরিবর্তন করার জন্য প্রয়োজন বেশ কিছু সাংবিধানিক সংশোধনের । অনুচ্ছেদ ১ এর পাশাপাশি অন্য নিবন্ধের পরিবর্তনে করতে হবে। তিনি আরো বলেন দেশের জন্য থাকা দুটি নাম কখনো বিনিময় যোগ্য হতে পারে না। এর কারণে দেশের জন্য বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জাতিসংঘে ভারতের নাম “রিপাবলিক অফ ইন্ডিয়া”। এবার এটি যদি পরিবর্তন করতে হয় তাহলে সংবিধান ও পরিবর্তন করতে হবে এমনকি দেশের সমস্ত মানুষকে এ বিষয়ে অবহিত করতে হবে।
সূত্রের খবর, আগামী ১৮ সেপ্টেম্বর একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। পাঁচ দিনের এই বিশেষ অধিবেশনে মনে হচ্ছে নাম পরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হবে। আগামী দিনের এই নাম পরিবর্তন কতটা সত্যি তা ভবিষ্যতে বোঝা যাবে।







