দেশ

ভারতের ভূমি চিনের দখলে! ভারত সরকারের নীরবতা ভাঙতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঙ্কার, দেশের প্রাক্তন আইনমন্ত্রীর

বিগত তিন বছর ধরে রাহুল গান্ধী বলেছেন চিনের লালফৌজ পূর্ব লাদাখের বিস্তীর্ণ জমিতে দখল করে রেখেছে। গত মাসে প্রাক্তন কংগ্রেস সভাপতি লাদাখে দাঁড়িয়েও একই কথা বলেছেন। সনিয়া গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিতে দাবি করেছেন সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে চিন সীমান্ত ( Subramanian Swamy ask modi about china border) নিয়ে আলোচনা করা হোক।

নরেন্দ্র মোদী সম্পর্কে স্বামী বরাবরই সমালোচনা করেন। জিএসটি চালু এবং বিমুদ্রাকরণ নিয়ে আলোচনা করেন স্বামী।স্বামী অর্থমন্ত্রকের কাজকর্ম নিয়ে প্রকাশ্যে ঘোষণা করেছেন ছয়মাসের মধ্যে অর্থমন্ত্রীর দায়িত্ব দিলে দেশের হাল ফিরিয়ে দেবেন।

মঙ্গলবার প্রবীণ বিজেপি নেতা এক্স হ্যান্ডেলে বলেছেন পূর্ব লাদাখে চিন ভারতের ৪০৬৭ বর্গ কিলোমিটার জমি দখল করে রেখেছে। তাঁর প্রশ্ন, এর পরেও নরেন্দ্র মোদী নীরব কেন?

স্বামী, মোদী সহ বিজেপি-অবিজেপি-সহ একাধিক নেতাকে বারবার নানান ভাবে বিপাকে ফেলেছেন। দীর্ঘদিন ধরে সনিয়া গান্ধীর ভারতীয় নাগরিকত্ব খারিজের বিষয় নিয়ে আইনি লড়াই চালিয়েছেন।হেরাল্ডের সম্পত্তি নয়ছয় নিয়ে মামলাতে ইডি ও আয়কর বিভাগ সনিয়া ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে। সংসদ ভবনে সম্প্রতি প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সনিয়া গান্ধীর পাশে হাজির ছিলেন।

স্বামী, চিন নিয়ে মঙ্গলবার সরকারকে অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেললেও বিজেপির কেউ রা কাড়েননি। লাদাখের উপ-রাজ্যপাল বিডি মিশ্র অন্য কারোর নাম না নিয়ে বলেছেন চিনের ভারতীয় ভূখণ্ড দখলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.