ছাত্র আন্দোলন রুখতে যাদবপুর ক্যাম্পাসে ২০১৪ সালে ঢুকেছিল পুলিশ। যা নিয়ে গর্জে উঠেছিল পড়ুয়াদের একাংশ। সেই স্মৃতি আজও রয়ে গেছে, মানুষের মনে। এমনকি রেগিং এর শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডু। বর্তমানে সেই স্মৃতীয় ম্লান হয়নি মানুষের মনে। এবার এবার সেই গল্পই পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে আসতে চলেছে বড়পর্দায়। প্রকাশিত হলো সেই গল্পের প্রেক্ষাপটে গড়ে ওঠা সিনেমা ‘হোক কলরবে’র মোশন পোস্টার।
বহুবার রাজনৈতিক ও সম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে বড় পর্দায় ফুটে উঠেছে বিভিন্ন ধরনের সিনেমা। এবার পেইজ সেরকমই এক গল্পের আঙ্গিনায় বড় পর্দায় আসতে চলেছে বাস্তব গল্পের গড়ে ওঠা নতুন সিনেমা। প্রলয় আবার প্রলয়ের মত ওয়েব সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায় কে দেখা গিয়েছে স্পেশাল কপস অর্থাৎ পুলিশের ভূমিকায়। এমনকি সেই সমস্ত সিরিজ তৈরি হয়েছে পরিচালক তথা প্রযোজক রাজ চক্রবর্তীর হাত ধরে। এবার ফের অভিনেতাকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। তবে এবার ওটি টি দুনিয়ায় নয় এক্কেবারে বড়পর্দায় ধরা দিতে চলেছেন নায়ক। রাজ চক্রবর্তীর পরিচালনায় গড়ে উঠছে ‘হোক কলরব’ সিনেমা। যেই প্রতিধ্বনি গোটা রাজ্যে বেজে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কণ্ঠস্বরের মধ্যে দিয়ে।
অন্যদিকে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাজ চক্রবর্তী ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়াও এই সিনেমায় পর্দা কাঁপাবে রোহন ভট্টাচার্য, ওম সাহানি, অভিকা মালাকার, জন ভট্টাচার্য। যাদবপুরের বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠায় এই সিনেমার শুভ মহারতের দিনই সামনে আসে স্টার কাস্টের তালিকা। সম্প্রতি সমাজ মাধ্যমে মুক্তি পেল এই সিনেমার মশান পোস্টার। যেখানে আন্দোলনের মাঝে দেখা গেল অভিনেতার শাশ্বত চট্টোপাধ্যায়কে। সেখানে হাতে কাঁচের বোতল পরনে পুলিশের উর্দি ও আগুন ঝরা দৃষ্টিতে দেখা গেল অভিনেতাকে। সেখান থেকেই কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে শ্বাস্বত চট্টোপাধ্যায়ের এই সিনেমায় চরিত্র। এমনকি আগামী ২০২৬ সালের ২৩ শে জানুয়ারি অর্থাৎ নেতাজির জন্মদিনেই বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা হোক কলরব। যার জন্য প্রতীক্ষায় দর্শকমহল।







