জেলা

OTT প্ল্যাটফর্মে প্রতারণা! লক্ষাধিক টাকা হারিয়ে ফেললেন কাটোয়ার বাসিন্দা

এবার OTT প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন কাটোয়ার এক ব্যবসায়ী। অচেনা লিঙ্কে ক্লিক করেই ঘটে বিপদ। প্রতারিত ব্যাক্তি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কারা প্রতারণার সাথে জড়িত? তদন্তে প্রশাসন।

কাটোয়ার মাধবীতলার বাসিন্দা প্রসেনজিৎ দত্ত। বেশ কয়েকমাস আগে একটি নামকরা OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়েছিলেন। তাই প্রত্যেকমাসে অটোমেটিক তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৪৯ টাকা কেটে নেওয়া হত। কিন্তু সাবস্ক্রিপশন বন্ধ করে নেওয়ার পরও টাকা কেটে নেওয়া হয়।

এর জন্য তিনি সেই OTT প্ল্যাটফর্মের একটি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করেন। তারপর তারা প্রসেনজিৎ বাবুকে হোয়াটসঅ্যাপে একটা লিংক পাঠায়। সেই লিংকটি ক্লিক করা মাত্রই তার ফোনে অটোমেটিক কয়েকটা অ্যাপ ডাউনলোড হয়ে যায়। ব্যাংক একাউন্ট থেকে দফায় দফায় ২ লক্ষ ৫৪ হাজার টাকা উধাও হয়ে যায়।

বিশাল পরিমাণ টাকা খুইয়ে হন্তদন্ত হয়ে প্রসেনজিৎ বাবু কাটোয়া থানায় এবং বর্ধমান সাইবার ক্রাইম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.