বীরভূম জেলার গ্রামবাংলার ব্লকের “খুষ্টিগিরী দরগাহ শরীফ” প্রাঙ্গণে আজ সকাল সাড়ে সাতটায় শুরু হয় পবিত্র ঈদ উল ফেতেরের নামাজ।পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে অজস্র মানুষ যথাসময়ে ঈদের নামাজে সামিল হন। দীর্ঘ এক মাস রোজাব্রত পালনের মাধ্যমে ত্যাগ-সংযম অনুশীলনের পর বাস্তবিকই এই ঈদ সবার মনে জাগিয়ে তোলে খুশির জোয়ার। পবিত্র ঈদ উল ফেতেরের নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন, কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়ে সকলকে মানবতাবোধে উদ্বুদ্ধ করেন খুষ্টিগিরী দরগাহ শরীফের বর্তমান মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশীন হজরত সৈয়দ শাহ হাফিজুর রহমান কেরমানী সাহেব। পবিত্র ঈদ উপলক্ষে পুণ্যতীর্থ খুষ্টিগিরী দরগাহ শরীফ দর্শনে ও সুফি সাধক হজরত আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এঁর মাজার শরীফ জিয়ারতে স্থানীয় ও দূরবর্তী এলাকা থেকে সব ধর্মের মানুষ ভিড় জমাচ্ছেন। পূণ্যার্থীদের সমাগমে খুষ্টিগিরী দরগাহ শরীফ সম্প্রীতির মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।
Read Next
October 31, 2026
ছাদে নিয়ে গিয়ে অবোধ শিশুকে নির্যাতন! পকসো আইনে গ্রেফতার চল্লিশোর্শ্ব অভিযুক্ত অর্জুন সর্দার
October 31, 2026
রেলগেট ভেঙে কংসাবতী পার হাতি, চিলগোড়ার জঙ্গলে আতঙ্ক! ব্যাহত ট্রেন চলাচল ঘিরে চাঞ্চল্য
October 31, 2026
যুবতীকে ঘিরে বিতর্ক, আগ্নেয়াস্ত্র কাণ্ডে সাসপেনশন! এবার রেললাইনের ধারে পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য
October 31, 2026
সঙ্কোশ নদীতে ভেসে উঠল টন টন মরা মাছ! বাজারে ছড়িয়ে পড়েছে সেই মাছ, বিষক্রিয়ার আশঙ্কায় সতর্কবার্তা বনমন্ত্রীর
October 31, 2026
‘লাস্ট ওয়ার্নিং! এবার কাঁটা লাগিয়ে দেবে পুলিশ’, রাস্তার পার্কিং নিয়ে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি বিধায়কের
October 30, 2026
হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটের লড়াই! ৬৮টি ওয়ার্ডে ১,৪০০-র বেশি আবেদন, বায়োডাটা নেওয়া বন্ধ করল নেতৃত্ব
Related Articles
Check Also
Close
-
দাঁতনে খালের ধারে উদ্ধার মানবদেহের নরকঙ্কাল, চাঞ্চল্য এলাকায়December 18, 2025







