জেলা

পিংলার হান্দোলে ব্রীজের ভগ্নপ্রায় অবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত, দ্রুত ব্রীজের আশ্বাস উপপ্রধানের

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৫ নং মালিগ্রাম অঞ্চলের হান্দোল এলাকার ডিসপেনশারিতে দীর্ঘদিন ধরে একটি ব্রীজের বেহাল অবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে, বহুবার ব্রীজ থেকে পড়ে আহত হয়েছেন এলাকার মানুষ, ব্রীজ না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছিল এলাকাবাসীরা, এই ব্রীজের উপর দিয়ে ৩ টি গ্রামের প্রায় ৫০০ এর বেশি মানুষের প্রতিদিন যাতায়াত।

স্কুলের ছাত্র ছাত্রী থেকে রুগী সহ সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পিংলায় বেশ কিছু ব্রীজের কাজ হবে বলে আশ্বাস দিয়েছিলেন বিধায়ক অজিত মাইতি। এলাকার মানুষের অসুবিধার কথা ভেবেই সময় ৩৬৫ এর প্রতিনিধী মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেক তফেজুদ্দিনকে ব্রীজ নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, দ্রুত ওই ব্রীজের কাজ শুরু হবে। উপকৃত হবে কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.