দেশরাজ্য

বছর শেষে ফের মোদী-মমতা সাক্ষাৎ, আলোচনা হতে পারে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে

সম্প্রতি জি-২০ প্রস্তুতি বৈঠকে দিল্লিতে মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বছর শেষে আরও একবার সাক্ষাতের সম্ভাবনা। কলকাতায় আগামী ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে মোদী-মমতা মুখোমুখি হতে পারেন বলেই খবর। রিপোর্ট অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। সেই বৈঠকে যোগদান করতেই কলকাতায় আসতে পারেন পারেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বন্ধ টাকা উদ্ধারে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে ১০০ দিনের প্রকল্প ছাড়া বাকি প্রায় সব প্রকল্পে বরাদ্দ ছাড়তে শুরু করে কেন্দ্র। জি-২০ সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেক্ষেত্রে তাঁদের মধ্যে আলাদা কোনও বৈঠক হয়নি।

গঙ্গা পরিষদে সদস্য কেন্দ্রের প্রায় ১০টি মন্ত্রক। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও আছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড। সবকিছু ঠিক থাকলে ওই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকতে পারেন বৈঠকে। উচ্চ পর্যায়ের উক্ত বৈঠকের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নবান্ন। এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে কয়েকভাগে আসন্ন ৩০ তারিখে প্রায় গোটা দিন ধরেই বিভিন্ন কর্মসূচি চলার কথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.