রাজ্য

কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে বাধা, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

৭৬তম প্রজাতন্ত্র দিবসে রাজভবনে আয়োজিত ‘At Home’ অনুষ্ঠানে এক অপ্রত্যাশিত ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী নিজেই হস্তক্ষেপ করে ব্যান্ডকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই রাজভবনে পৌঁছেছিলেন। অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। কিন্তু কলকাতা পুলিশের ব্যান্ডকে অনুষ্ঠানে দেখতে না পেয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি জানিয়েছেন, কলকাতা পুলিশের ব্যান্ড প্রতিবছরই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এবার কেন তাদের বাধা দেওয়া হল, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজভবনের কর্তৃপক্ষ গেটে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটিয়েছে। তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকার এই অনুষ্ঠানের সমস্ত খরচ বহন করে এবং রাজ্যপাল আতিথেয়তা গ্রহণ করেন। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের ব্যান্ডকে বাধা দেওয়া নিন্দনীয়।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরে কলকাতা পুলিশের ব্যান্ডকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যান্ডটি অনুষ্ঠানে বাজিয়েছে।

এদিকে, রাজভবন সূত্রে দাবি করা হচ্ছে, গেটে ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.